অভিবাসী শ্রমিকদের উপর জীবানুনাশক স্প্রে, যোগী সরকারের বিরুদ্ধে তোপ অখিলেশের
অভিবাসী শ্রমিকদের উপর জীবানুনাশক স্প্রে, যোগী সরকারের বিরুদ্ধে তোপ অখিলেশের
করোনা লকডাউনে স্তব্ধ গোটা দেশ। পুরোপরি বন্ধ গণ পরিবহন ব্যবস্থা। যার জেরে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন একাধিক রাজ্য অভিবাসী শ্রমিকের দল। কাজ হারিয়ে অর্থাভাব, খাদ্যাভাবের মাঝেই এই মুহূর্তে লাখো লাখো শ্রমিকের মাথায় নেই একটুকরো ছাদও।

অভিবাসী শ্রমিকদের উপ জীবানুনাশক ছড়ানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এমতাবস্থায় একাধিক রাজ্য থেকে কয়েকশো মাইল পথ পাড়ি হেঁটেই পাড়ি দিচ্ছেন অগুনতি শ্রমিকের দল। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ভিন রাজ্য বাড়ি ফেরা শ্রমিকদের উপর জীবানুনাশক ছড়াচ্ছেন উত্তরপ্রদেশের যোগী প্রশাসন।

এদিন সকালে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধীও
এই ঘটনা সামনে আসতেই উত্তরপ্রদেশ সরকারের ‘অমানবিক রূপ' নিয়ে সরব হতে দেখা গেছে একাধিক রাজনীতিবিদ থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষকেই। ইতিমধ্যে একটি টুইট বার্তায় যোগী সরকারের তীব্র সমালোচনা করতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। এবার তোপ দাগলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও।

গোটা ঘটনা সম্পর্কে এক গুচ্ছ প্রশ্ন তোলেন অখিলেশ
একটি টুইট বার্তায় এই ঘটনা সম্পর্কে তোপ উগরে দিয়ে অখিলেশ যাদব বলেন, "অভিবাসীদের শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য রাসায়নিক স্প্রে ছড়ানোর ঘটনা অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী এ ব্যাপারে কোনও দিক নির্দেশনা দিয়েছে? রাসায়নিক গুলি শরীরের জন্য ক্ষতিকর কিনা এই বিষয়ে কেউ কিছু বলতে পারে? একইসাথে এরফলে বাড়ির পথ ধরা এই শ্রমিকদের জামাকাপড় বা প্রয়োজনীয় সামগ্রী যে ভিজে যাচ্ছে তার বিকল্প ব্যবস্থা করা হয়েছে ? তাদের খাবারের জন্যই বা কী ভাবা হচ্ছে ?"












Click it and Unblock the Notifications