উত্তেজনা বাড়তে থাকায় ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান মোদী সরকারের! এই সপ্তাহেই যাবে আরও দুটি
রাশিয়া (russia) ইউক্রেনের (ukraine) বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতি দিয়েছে। পাল্টা স্বীকৃতি দেওয়া দুই অঞ্চলের ওপরে আর্থিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে পশ্চিমী দেশগুলির সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। সেই পরি
রাশিয়া (russia) ইউক্রেনের (ukraine) বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতি দিয়েছে। পাল্টা স্বীকৃতি দেওয়া দুই অঞ্চলের ওপরে আর্থিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে পশ্চিমী দেশগুলির সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। সেই পরিস্থিতিতে ইউক্রেন থেকে ভারতীয়দের (indians) ফেরাতে সেখানে বিশেষ বিমান (plane) পাঠিয়েছে ভারত সরকার। এদিন ২০০ আসন বিশিষ্ট ড্রিমলাইনার বি-787 বিমানটি এদিন রাতে ভারতীয়দের নিয়ে দিল্লি ফিরবে বলে জানা গিয়েছে।
|
তিনটি বিশেষ বিমান চালাবে ভারত
দিন কয়ের আগেই ভারত সরকার ভারত ও ইউক্রেনের মধ্যে চলাচলকারী বিমানের সংখ্যা নিয়ে বিধিনিষেধ তুলে নেয়। এরপরে এয়ার ইন্ডিয়া ১৮ ফেব্রুয়ারি জানায় এই মাসের তারা ইউক্রেন এবং ভারতের মধ্যে তিনটি বন্দে ভারত মিশন ফ্লাইট চালাবে। জানানো হয়েছিল ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি এই তিনটি বিমান চালানো হবে। ইউক্রেনের সব থেকে বড় আন্তর্জাতিক বিমান বন্দর বরিসপিল থেকে এই বিমান চালানোর কথাও জানানো হয়েছিল। এয়ার ইন্ডিয়ার বুকিং অফিস ছাড়াও, ওয়েবসাইট, কলসেন্টার অনুমোদিত ট্রাভেল এজেন্টসংস্থার মাধ্যমে টিকিট বুক করা যাবে বলেও জানায় টাটা গ্রুপ।

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি রাশিয়ার
এদিকে ইউক্রেন নিয়ে সংকট তীব্র হচ্ছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতাদের সঙ্গে সহায়তা এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করেছেন। সেখানে কার্য ইউক্রেনের ডোনেস্ক এবং লুগানস্ককে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি ওই দুই জায়গায় রাশিয়ার সেনাবাহিনীকে শান্তিরক্ষার বিশন চালু করারও নির্দেশ দেন তিনি। এরপরেই অবশ্য ইউক্রেনের তরফে বিষয়টিকে দখলদারি বলে বর্ণনা করে তা প্রত্যাহারের দাবি করা হয়েছে। এই ঘটনার পরে আমেরিকার হোয়াইট হাউজের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ওই দুই এলাকার ওপরে তারা আর্থিক অবরোধ শুরু করছে। যদিও এর আগে আমেরিকার তরফে রাশিয়াকে এব্যাপারে বারবার সতর্ক করা হয়েছিল।

সংকট কমাতে আর্জি ভারতের
এদিকে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে ভার বলেছে এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকট সমাতে ব্যবস্থা নেওয়া উচিত। ভারতের তরফে জোর দিয়ে বলা হয়েছে তারা নাগরিকদের নিরাপত্তার দিকেই বেশি জোর দিতে চায়। গত সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত শান্ত এবং গঠনমূলক কূটনীতির ওপরে জোর দিয়েছিল। পাশাপাশি উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, এমন কোনও ঘটনা এড়িয়ে যাওয়ার ওপরেও জোর দিয়েছিল। সেই সময় ভারতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল আমেরিকা।

রাষ্ট্রসংঘের বিশেষ অধিবেশন
এদিকে ইউক্রেন ছাড়াও আমেরিকা, ইউরোপের ৫ টি দেশ এবং মেক্সিকোর অনুরোধে এদিন জরুরি বৈঠকে বলছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে যাঁদের এই মুহূর্তে থাকা অপরিহার্য নয়, বিশেষ করে ছাত্রদের, তাদের কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications