Air India Airline Logo Changes: ৭৭ বছর পর অবসর 'মহারাজা'র! নতুন লোগো এয়ার ইন্ডিয়ার
Air India Airline Logo Changes: একেবারে খোলস বদলে ফেলল Air India Airlines! কয়েকমাস আগেই এই বিমান সংস্থাকে কিনে নেয় TATA। আর এরপরেই পুরো নতুন ভাবে বিমান সংস্থাকে নিয়ে আসা হবে বলে জানানো হয়। সেই মতো বিমান সংস্থার লোগো থেকে রঙ সবকিছুই বদলে ফেলা হল।
তাৎপর্যপূর্ণ ভাবে এরপর থেকে হাত জড়ো করে থাকা মহারাজাকে আর দেখা যাবে না। দীর্ঘ ৭৭ বছর পর এয়ার ইন্ডিয়া থেকে অবসর নিলেন মহারাজা। তার জায়গায় নতুন লগো দেখা যাবে।

শুধু লোগোতে নয়, এয়ারলাইন্সের ক্রু মেম্বার সহ অন্যান্য কর্মীদের পোশাকেও বদল আনা হয়েছে। বিভিন্ন কর্মীদের জন্যে নানা রকম পোশাক। তবে এয়ার ইন্ডিয়া বেগুনি দিয়ে লাল এবং সাদা রং ধরে রেখেছে। এয়ার ইন্ডিয়ার নয়া ' the vista'। লোগো'তে রয়েছে পার্পেল রঙের ছোঁয়া।
টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার নতুন লোগো সীমাহীন সম্ভাবনার কথা তুলে ধরবে। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের প্রতীক বলেও মন্তব্য করেছেন।
টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, এটি ঐতিহাসিক একটি পদক্ষেপ। সীমাহীন সম্ভাবনা, অগ্রগতি এবং আত্মবিশ্বাসের প্রতীক। শুধু তাই নয়, হিউম্যান রিসোর্সের সবদিককে সবভাবে ব্যবহার করা হচ্ছে।
#WATCH | Air India unveils its new logo. pic.twitter.com/jKBz0m1kBU
— ANI (@ANI) August 10, 2023
তবে অনেক কাজ করার প্রয়োজন রয়েছে বলে এদিন জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন। পাশাপাশি একগুচ্ছ বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চন্দ্রশেখরণ জানিয়েছেন, আমাদের পুরানো বিমানগুলিকে বদলের প্রয়োজনীয়তা রয়েছে। এমনকি বিমান সংস্থাকে ঢেলে সাজানোর কথাও এদিন জানিয়েছেন তিনি। যাতে যাত্রীদের পছন্দ হয়। টাটা গোষ্ঠীর এই আধিকারিকের কথায়, পরিশ্রম কঠিন। কিন্তু রাস্তা পরিস্কার। আমাদের কোথায় পুঁছতে হবে তা আমাদের কাছে স্পষ্ট।
#WATCH | CBFC chairperson Prasoon Joshi speaks on Air India unveiling its new logo; says, "...The mascot is part of the legacy. And very balanced thinking has to be kept as to how to keep it and how to evolve that, so an effort has been made to maintain that balance. It has been… https://t.co/AG7LDakRzG pic.twitter.com/RXoTqeccJV
— ANI (@ANI) August 10, 2023
নয়া এই নতুন লোগো আমাদের সাহসী দৃষ্টিভঙ্গিকে মানুষের সামনে তুলে ধরবে বলেও এদিন মন্তব্য করেছেন চন্দ্রশেখরণ । এয়ার ইন্ডিয়ার নয়া লগো পছন্দ হয়েছে সাধারণ মানুষ। প্রকাশ্যে আসার পরেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications