বেঙ্গালুরুতে বায়ুসেনার কমান্ডরের উপর হামলা, গালিগালাজ-রক্তারক্তি, গ্রেফতার ১
ভারতীয় বিমান বাহিনীর বায়ুসেনা কমান্ডার আদিত্য বোসকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, তিনি ও তাঁর স্ত্রী স্কোয়াড্রন লিডার মধুমিতা যখন গত ১৮ই এপ্রিল, ২০২৫ তারিখে সিভি রমন নগরের ডিআরডিও কলোনি থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন, তখন এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। বায়ুসেনা কমান্ডার বোস নিজেই ঘটনার একটি ভিডিও এবং বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইতিমধ্যেই, বেঙ্গালুরু পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে বায়ুসেনা কমান্ডার বোস পুলিশের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ না জানালেও, পরবর্তীতে তাঁর স্ত্রী মধুমিতা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কলোনি থেকে সিভি রমন নগরের দিকে যাওয়ার সময়ে হঠাৎ করে একজন যুবক বাইক নিয়ে তাঁদের সামনে এসে দাঁড়ায়। এরপর কানাড়া ভাষাতেই গালিগালাজ করতে শুরু করে।

বোসের অভিযোগ, এরপর বাইকার এবং তাঁর সঙ্গীরা তাঁদের দু'জনের উদ্দেশেই গালিগালাজ করতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে, বায়ুসেনা কমান্ডার বোস গাড়ি থেকে বের হলে, বাইকচালক তাঁকে চাবি দিয়ে কপালে আঘাত করে। ঘটনায় তাঁর মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। বোস আরও জানান, আশেপাশে থাকা অন্যান্য লোকেরাও আক্রমণকারীর সাথ দেয়। এমনকি অভিযোগ, সেখানের থাকে লোকেদের মধ্যে একজন পাথর তুলে তাঁর মাথায় আঘাত করে।
এই ভয়াবহ ঘটনার পর, রক্তাক্ত অবস্থায় বায়ুসেনা কমান্ডার বোস নিজেই একটি ভিডিও রেকর্ড করেন। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "পিছন থেকে একটি বাইক এসে আমাদের গাড়ি থামিয়ে দেয়। লোকটি কানাড়া ভাষায় আমাকে গালিগালাজ করতে শুরু করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বাইকার তাঁদের গাড়িতে ডিআরডিও-র স্টিকার দেখতে পায়। তারা আমার স্ত্রীকেও গালিগালাজ করে।"
তিনি আরও ক্ষোভের সাথে উল্লেখ করেন যে, একজন সাধারণ নাগরিক কীভাবে সশস্ত্র বাহিনীর একজন সদস্যের সাথে এমন আচরণ করতে পারে। দেশের প্রতিরক্ষায় নিয়োজিত থাকা সত্ত্বেও এমন আক্রমণের শিকার হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওটি ভাইরাল হতেই বেঙ্গালুরু পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে নেয় এবং এর বিস্তারিত তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার আরও গভীরে যাওয়ার জন্য বায়ুসেনা কমান্ডার বোস ও তাঁর স্ত্রীয়ের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনাটি সমাজের সর্বস্তরে নিন্দার ঝড় তুলেছে। সঙ্গেই সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তা ও সম্মানের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনায় প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন বায়ুসেনা কমান্ডারের এমন অবস্থা হলে, আমজনতা কি সত্যিই সুরক্ষিত?












Click it and Unblock the Notifications