Air India: এয়ার ইন্ডিয়ার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অক্ষত শ্রীমদ্ভগবদ গীতা, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশ শোকস্তব্ধ, তখনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে। বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে শ্রীমদ্ভগবদ গীতার একটি বই, যা পুরোটা অক্ষত রয়েছে। এই ঘটনা একদিকে যেমন বিস্ময় সৃষ্টি করেছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত রয়েছেন বিশ্বাসকুমার রমেশ। তিনি বিমানের ১১এ আসনে বসেছিলেন। প্রবল আগুন ও তাপের ফলে বিমানের ভিতরের এবং যেখানে ভেঙে পড়েছে সেখানে সবই প্রায় ছাই হয়ে গিয়েছে। তার মধ্যে কীভাবে শ্রীমদভগবদ গীতা অক্ষত থাকল তা নিয়ে বিস্ময়ের শেষ নেই।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকা শ্রীমদ্ভগবদ গীতার একটি কপি। বইটির একটি পাতাও পোড়েনি বা ছিঁড়ে যায়নি। এই দৃশ্য দেখে অনেকেই স্তম্ভিত। ইনস্টাগ্রামে একটি হ্যান্ডল থেকে এই ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং অজস্র মন্তব্য করেছেন।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে দেখছেন। একজন মন্তব্য করেছেন, "পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু শ্রীমদ্ভগবদ গীতার সারবত্তা চিরকাল অক্ষত থাকবে। জয় শ্রী কৃষ্ণ।" এই ধরনের মন্তব্যগুলো আধ্যাত্মিক বিশ্বাসকে আরও দৃঢ় করছে।
অন্যদিকে, কিছু মানুষ এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি নিছক কাকতালীয় ঘটনা। একজন লিখেছেন, "এটা কি কোনও অর্থ বহন করে? ঈশ্বর এমন একটি বইকে রক্ষা করেছেন যার লক্ষ লক্ষ কপি রয়েছে।" আর একজন লিখেছেন, "এতে কী লাভ? যে ব্যক্তির বইটি ছিল, সে তো আর নেই।" কেউ কেউ আবার ঈশ্বরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications