ফের বাড়তে পারে রেপোরেট, ৩ নভেম্বর বসছে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ বৈঠক
ফের বাড়তে পারে রেপোরেট, ৩ নভেম্বর বসছে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ বৈঠক
চরমে দেশের মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতিতে ফের রেপোরেট বাড়ানোর ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৩ নভেম্বর ফের বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। মনে করা হচ্ছে এই বৈঠকে ফের রোপোরেট বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত তিনবার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপোরেট বাড়ানোর পরেও মুদ্রাস্ফীতিতে রাশ টানা যায়নি। সেকারণেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক

ফের বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক
আবারও বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে আগামি ৩ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি বৈঠকে বসছে। চলতি মাসেই ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পর পর তিনবার রেপোরেট বাড়ানো হযেছে। এবার বৈঠকে পর কি আবারও রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণই টার্গেট
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে মোদী সরকার। সেকারণে পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পর পর তিনবার। প্রতিবারই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপোরেট বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা মহামারীর ২ বছরে একবারও রেপোরেট বাড়য়ানি নিজার্ভ ব্যাঙ্ক। তাতে দেশের অর্থনীতিতে কিছুটা হলেও সুরাহা হয়েছিল। সেকারণে পর পর ৩ বার রেপোরেট বাড়ানো হয়। আবারও রেপোরেট বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

চরমে মুদ্রাস্ফীতি
করোনা পরিস্থিতির সময় থেকে আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে দেশে। বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা কমতে শুরু করেছে। সেকারণে শেয়ার বাজারও ধাক্কা খেয়েছে। তার উপরে কমতে শুরু করেছে টাকার দাম। একাধিক জিনিসের দাম বেড়েছে। পেট্রোল-ডিজেলের দাম মারাত্মক হারে বেড়েছে। তাতে আরও খাবাবের দাম বেড়েছে। রান্নার গ্যাস থেকে শুরু করে সবজি, চাল-ডাল সবকিছুর দাম হু হু করে বাড়তে শুরু করেছে। উৎসবের মরশুমে সেই দাম আরও বেড়েছে। তাতে নাভিশ্বাস মধ্যবিত্তের।

আর্থিক সংকট মোকাবিলাই উদ্যোগ
আর্থিক সংকট মোকাবিলাই এখন মোদী সরকারের আসল টার্গেট। সেই টার্গেট নিয়েই এগোচ্ছে মোদী সরকার। সেকারণেই এই উদ্যোগ। তবে এক বছরে পর পর তিনবার রিজার্ভ ব্যাঙ্কের এই রেপোরেট বাড়ানো নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশের আর্থিক পরিস্থিতি কতটা ধাক্কা খেলে রিজার্ভ ব্যাঙ্ককে পর পর তিনবার রেপোরেট বাড়াতে হয়েছে। ডিসেম্বরে আবারও রেপোরেট বাড়ানো সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক এমনই মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications