Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমানে ফের প্রস্রাব কাণ্ড, নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের যাত্রী গ্রেফতার

বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটল ফের

এয়ার ইন্ডিয়ার পর এবং আমেরিকান এয়ারলাইনে বিমানে প্রস্রাবকাণ্ড। সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ বিমানের এক মদ্যপ যাত্রীর বিরুদ্ধে। নিই-ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে ঘটেছে এই ঘটনা। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সেই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপ অবস্থায় ছিলেন সেই যাত্রী অভিযোগ করা হয়েছে।

ফের বিমানে প্রস্রাবকাণ্ড

ফের বিমানে প্রস্রাবকাণ্ড

ইয়ার ইন্ডিয়ার পর ফের বিমানে প্রস্রাবকাণ্ড। এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ঘটেছে এই ঘটনা। এবারও মদ্যপ অবস্থায় এক যাত্রী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল বিমানটি। শুক্রবার রাত ৯.১৬ মিনিটে নিউইয়র্ক থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্সের এএ২৯২ বিমানটি। ১৪ ঘণ্টা ২৬ মিনিট আকাশে সফর করার পর বিমানটি দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দিল্লিতে তখন সময় ছিল রাত ১০টা ১২ মিনিট। তার মাঝেই বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটে।

গ্রেফতার যাত্রী

গ্রেফতার যাত্রী

দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরেই দিল্লি পুলিশ অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যাত্রী আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। আসলে তাঁর বাড়ি দিল্লির ডিফেন্স কলোনিতে। দিল্লির এয়ারপোর্ট থানার ডিসিপি জানিয়েছেন, বিমান সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত যাত্রী বিমানের মধ্যে আচ্ছন্ন অবস্থায় ছিলেন এবং সহযাত্রীর গায়ে আচ্ছন্ন অবস্থায় প্রস্রাব করে দেন। এই সহযাত্রী সঙ্গে সঙ্গে কেবিন ক্রুকে অভিযোগ জানান। যদিও সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে ওই সহযাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অভিযুক্ত যাত্রী। কিন্তু সহযাত্রী কিছুতেই তাঁর কথা শুনতে রাজি হননি।

পদক্ষেপ বিমানসংস্থার

পদক্ষেপ বিমানসংস্থার

বিমানে দুই যাত্রীর কীর্তি দেখেই ক্রু পাইলটকে খবর দেন। এবং বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে বলে পাইলটকে জানান। এবং এটিসিকেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়। সেই সঙ্গে সিআইএসএফকেও খবরটি জানানো হয়। সিআইএসএফ ছাড়াও বিমানের নিজেস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে। বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়। অসামরিক পরিবহণ আইনের আওতায় সেই যাত্রীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য উড়াণে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

এয়ার ইন্ডিয়ার বিমানে কীর্তি

এয়ার ইন্ডিয়ার বিমানে কীর্তি

এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানেও একই ঘটনা ঘটেছিল। এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন বিজনেস ক্লাসের এক যাত্রী। অভিযুক্ত ভারতীয় যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ। প্রথমে বিমান সংস্থার পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় বিমান সংস্থাকে মোটা টাকা জরিমানা করেছিল ডিজিসিএ। তারপরে পাইলট সহ কেবিন ক্রুদেরও কড়া সাজার মুখে পড়তে হয়েছে। তারপরেই আবারও বিমানে সেই কীর্তিতে প্রশ্ন উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+