উদ্বেগ বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ, স্কুল খুলতেই করোনার শিকার প্রায় দেড় হাজার শিক্ষক-পড়ুয়া

উদ্বেগ বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ, স্কুল খুলতেই করোনার শিকার প্রায় দেড় হাজার শিক্ষক-পড়ুয়া

ক্রমেই আরও বাড়ছে উদ্বেগ। ২ নভেম্বর থেকে স্কুল খুলতেই অন্ধ্রপ্রদেশে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহঃষ্পতিবারের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহে স্কুলে যাওয়ার পর জানা যায় গোটা রাজ্য জুড়েই করোনার শিকার হয়েছেন ১৬২ জন শিক্ষক সহ ২৬২ জন পড়ুয়া। বর্তমানেই সেই সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে বলে জানা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ সরকার তরফে প্রাপ্ত শেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে পূর্ববর্তী আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে পড়ুাদের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৫৭৫ এবং শিক্ষকদের ক্ষেত্রে ৮২৯।

উদ্বেগ বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ, স্কুল খুলতেই করোনার শিকার প্রায় দেড় হাজার শিক্ষক-পড়ুয়া

এদিকে ২ নভেম্বর থেকেই রাজ্যেই সমস্ত সরকারি স্কুল-কলেজ সহ মাধ্যমিক স্তরে নবম, দশম শ্রেণির পঠনপাঠন শুরু হয়। আর তার পর থেকেই এই বিপত্তি। যদিও বর্তমান পরিস্থিতি থেকে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্কের সঞ্চার হলেও এখনই এই নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি বলেই মনে করছেন অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষা কমিশনার চিন্না বীরভদ্র। যতজন শিক্ষক-পড়ুয়া স্কুলে গিয়েছিলেন সেই তুলনায় আক্রান্ত সংখ্যা নগন্য বলেই তার যুক্তি।

এদিকে বর্তমানে রাজ্যের শিক্ষা দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিক স্তরে নম ও দশম শ্রেণি মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ৯.৭৫ লক্ষের কিছু বেশি। করোনা সঙ্কটের মাঝে নতুন করে ক্লাস শুরু হওয়ায় তার মধ্যে ৩.৯ লক্ষের কাছাকাছি পড়ুয়া নতুন করে পঠনপাঠন শুরু করেন বলে জানা যায়। অন্যদিকে রাজ্যের মোট ১.১১ লক্ষ শিক্ষকের মধ্যে ৯৯ হাজার শিক্ষক বুধবার থেকে পুনরায় ক্লাস নিতে শুরু করেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+