মুম্বইয়ের পরে এবার গোয়ায় মধুচক্রের পর্দাফাঁস, খদ্দেরের তালিকায় রাজনৈতিক নেতা, পরিচিত তারকার নাম!
পানাজি, ১০ জুন : মুম্বইয়ের পরে এবার প্রতিবেশী গোয়ায় মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ। বৃহস্পতিবার গোয়ার ঘটনায় অন্যত্ম মূল পাণ্ডা ছাড়াও বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মুম্বইয়ে হাই-প্রোফাইল মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার টিভি অভিনেত্রী
গোয়ার পুলিশ সুপার কার্তিক কাশ্যপ জানিয়েছেন, এই মধুচক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার পরই বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনায় অন্যতম পাণ্ডা আনন্দ কুমার ওরফে অ্যান্ডিকে গ্রেফতার করা হয়েছে।

এই অ্যান্ডি পানাজি থেকে দূরে শহরতলি এলাকায় টনি হাউজিং এলাকায় থাকত। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছু মডেল, অভিনেত্রীদের নাম পেয়েছে পুলিশ। এছাড়া এদের খদ্দের হিসাবে বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা ও তারকাদের নাম পুলিশের হাতে এসেছে।
সেই তালিকা ধরে প্রথমে মডেল বা অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করা হতো। তারা রাজি থাকলে আর একটি তালিকা যেখানে রাজনৈতিক নেতা ও তারকাদের নাম রয়েছে, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। তবে কার কার নাম সেই তালিকায় রয়েছে সেটা তদন্তের স্বার্থে খোলসা করেনি পুলিশ।
এই ঘটনায় হানা দেওয়ার আগে পুলিশ খদ্দের সেজেই পানাজির কাছে একটি ফ্ল্যাটে গিয়েছিল। এরপরই এর সঙ্গে জড়িত মডেল, অভিনেত্রী বাদে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। গোটা বিষয়টির এখনও তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications