কেন্দ্রের পরে বিজেপি ও এনডিএ শাসিত ৯ রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস, 'বিরল' ব্যাখ্যা বাংলার শাসকদলের

নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পেট্রোলে (petrol) লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে (diesel) লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর পরে নয় বিজেপি (bjp) ও এনডিএ (nda) শাসিত রাজ্যও সেই পথে হাঁটল। যদিও এ

নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পেট্রোলে (petrol) লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে (diesel) লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর পরে নয় বিজেপি (bjp) ও এনডিএ (nda) শাসিত রাজ্যও সেই পথে হাঁটল। যদিও এক্ষেত্রে এখনও অবস্থান জানায়নি কেন্দ্রের সব থেকে বড় বিরোধী বাংলার (West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল (Teinamool Congress) সরকার। তবে শাসকদলের লোকের এর ব্যাখ্যাও দিয়েছেন।

বিজেপি শাসিত যেসব রাজ্যে দাম কমল

বিজেপি শাসিত যেসব রাজ্যে দাম কমল

  • কেন্দ্রের ঘোষণার পরেই অসমের বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৭ টাকা করে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এব্যাপারে টুইট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কর্নাটকের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন পেট্রোল ও ডিজেলে তারাও লিটার পিছু ৭ টাকা করে ভ্যাট কমাচ্ছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, এর জন্য তাদের রাজকোষে প্রায় ২১০০ কোটি টাকার ক্ষতি হবে।
  • গোয়ার মুখ্যমন্ত্রী টুইট করে জ্বালানির লিটার পিছু ৭ টাকা করে হ্রাস করার কথা জানিয়েছেন।
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীও টুইট করে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ৭ টাকা করে হ্রাস করার কথা জানিয়েছেন।
  • মনিপুরের বিজেপি মুখ্যমন্ত্রীও পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৭ টাকা করে মূল্য হ্রাসের কথা জানিয়েছেন।
  • উত্তর প্রদেশ সরকার পেট্রোলে সাত টাকা এবং ডিজেলে ১ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে ওই রাজ্যে দুই জ্বালানিতেই ১২ টাকা করে মূল্য হ্রাস হচ্ছে।
  • তবে উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি পেট্রোলে লিটার পিছু ২ টাকা হ্রাস করার কথা জানিয়ে টুইট করেছেন।
  • হিমাচল প্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের কথা তিনি শীঘ্রই ঘোষণা করবেন।
এনডিএ শাসিত যেসব রাজ্যে দাম কমল

এনডিএ শাসিত যেসব রাজ্যে দাম কমল

এনডিএ শাসিত বিহার সরকারও পেট্রোল ও ডিজেলে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। পেট্রোলে লিটার পিছু ১.৩০ টাকা এবং ডিজেলের লিটার পিছু ১.৯০ টাকা কমিয়েছে নীতীশ কুমারের সরকার। কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল জ্বালানির মূল্যহ্রাসের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রেক সিদ্ধান্ত মুখ বাঁচাতে। এই সিদ্ধান্তকে অস্থায়ী বলেও বর্ণনা করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম

পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম

বুধবার কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৫ ও ১০ টাকা শুল্ক হ্রাসের সিদ্ধান্তের কথা জানানোর পরে তা এদিন সকাল থেকে কার্যকরী হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ৫.৮২ টাকা। দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু ১০৪.৬৭ টাকা। অন্যদিকে ডিজেলে লিটার পিছু কমেছে ১১.৭৭ টাকা। দাম গিয়ে দাঁড়িয়েছে ৮৯.৭৯।

শাসকের ব্যাখ্যা, বিরোধী দাবি

শাসকের ব্যাখ্যা, বিরোধী দাবি

পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল ও ডিজেলের ভ্যাট হ্রাস করা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও তা আপাতত কমান সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত শাসকদলের। তাদের অভিযোগ কেন্দ্র রাজ্য থেকে কর তুলে নিয়ে চলে যাচ্ছে, যার খুব কমই ফেরত আসছে। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এবং পরে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতম কমিশনের শীর্ষে থাকা অর্থনীতিবিদ অভিরূপ সরকার, কার্যত রাজ্যে ভ্যাট না কমানোর পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেছেন, এমনিতেই কেন্দ্রীয় সরকারের মূল্য হ্রাসের ফলে ভ্যাট কমে যাবে রাজ্য সরকারের। এছাড়াও কোনও রাজ্য সরকার ভ্যাট কমাবে কি কমাবে না, তা নির্ভর করে সেই সেই রাজ্যের কোষাগারের পরিস্থিতির ওপরে।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দিওয়ালিতে দেশকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার রাজ্য সরকারের উচিত, পেট্রোপণ্যের ওপরে তাদের শুল্ক কমিয়ে আনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+