চিনের সঙ্গে লাদাখ নিয়ে বিবাদের মাঝেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত! কী বার্তা দিলেন মোদী?
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে দুই বছরের জন্য নির্বাচিত হল ভারত৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভারত৷ রাষ্ট্রসংঘের ১৯৩টি ভোটের মধ্যে ১৮৪টি ভোট পায় ভারত৷ যদিও ভারতের দরকার ছিল মাত্র ১২৮টি ভোট। প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক থেকে একমাত্র দেশ হিসেবে ৮ বার এই সদস্যপদ অর্জন করল ভারত৷

বিশ্ব শান্তির উদ্দেশে কাজ করবে ভারত
এরপরই ভারতের প্রতি আস্থা রাখার জন্য বিশ্বকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিশ্ব শান্তির উদ্দেশে কাজ করবে ভারত। প্রসঙ্গত, লাদাখে চলা অস্থির পরিস্থিতির মধ্যেই চিন ও পাকিস্তানও ভআরতের এই অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানায়নি। এমন একটি সময়ে ভারতের এই পরিষদে নির্বাচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

এশিয়া প্র্যাসিফিক থেকে ভারত নির্বাচিত
ভারত একা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের অস্থায়ী সদস্য পদ অর্জন করে আরও তিনটি দেশ৷ সেগুলি হল, আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে৷ ২০২১-২২ সালের জন্য এশিয়া প্র্যাসিফিক থেকে ভারত নির্বাচিত হল৷ এই গ্রুপে ভারত ছাড়া অন্য কোনও দেশ আবেদন করেনি৷

এই নিয়ে অষ্টমবার এই পদ অর্জন করে
গত বছর জুনেই এশিয়া প্যাসিফিক থেকে ৫৫টি দেশ ভারতকে সমর্থন করে৷ তার মধ্যে পাকিস্তান ও চিনও ছিল৷ এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-১৯৯২ ও ২০১১-১২ সালে ভারত এই অস্থায়ী পদ অর্জন করে৷

করোনা আবহে বিশেষ ভোটের আয়োজন
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাষ্ট্রসংঘ স্পেশাল ভোটের আয়োজন করে৷ এখানে রাষ্ট্রসংঘের ৭৫তম সভাপতি, নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য দেশ ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নির্বাচন করা হয়৷
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications