দিল্লি বিস্ফোরণের পর জঙ্গিদের মালা পরিয়ে অভিনন্দন! Pok'র 'উৎসব' ঘিরে শোরগোল, কেন এত আনন্দ?

সোমবার দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় অন্তত ১২ জন মানুষের মৃত্যু হয়। আর বুধবার সরকার আনুষ্ঠানিকভাবে ভয়ঙ্করভাবে ঘটে যাওয়া সেই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করে। ভয়ঙ্কর সেই গাড়ি বিস্ফোরণের ঠিক দুই দিন পরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি ভিডিও প্রকাশ্যে এল। সেই ভিডিও ফুটেজে লস্কর-ই-তইবার জঙ্গিদের মধ্যে একজনকে মালা পরিয়ে বরণ করে তাদের একসাথে উৎসব পালন করতে দেখা গিয়েছে। হ্যাঁ, ভিডিও ফুটেজে ঠিক এমন দৃশ্যই প্রকাশ পেয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই সবার মনে একটাই প্রশ্ন নাড়া দিয়েছে। জঙ্গিদের এই উৎসব কী লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে যুক্ত? ইতিমধ্যেই মূল যারা অভিযুক্ত তাদের সাথে পাকিস্তানেই জইশ-ই-মহম্মদ (JeM)-এর যোগ পাওয়া গিয়েছে। আর এরই মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্করের জঙ্গিদের উতসব মানানোর ভিডিও ঘিরে শুরু হচ্ছে প্রশ্ন।

Pok

প্রকাশ্যে আসা জঙ্গিদের সেই ভিডিওতে দেখা গিয়েছে, লস্কর-ই-তইবার জঙ্গিরা তাদের কমান্ডারদের ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করছে এবং উৎসব মানাচ্ছে। ওই ফুটেজে জঙ্গিদের উচ্ছ্বসিত শরীরের ভঙ্গিমা ও আনন্দ উচ্ছ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে। কীসের জন্য তারা এমন উৎসবে মেতে উঠেছে সেই নিয়েই এখন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তদন্তে নেমেছে। সূত্র অনুসারে, বুধবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি এলাকায় ওই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে লস্কর-ই-তইবার দুই শীর্ষ নেতা সহ আবদুল রউফ ও রিজওয়ান হানিফ নামক দুই ব্যক্তিও উপস্থিত ছিল। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ যে, রিজওয়ান হানিফ, লস্করের উপপ্রধান নায়েব আমির, পিওকে-তে জইশ-ই-মহম্মদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই উৎসবের বৈঠক থেকেই লালকেল্লা বিস্ফোরণের তদন্তের কোনও না কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। ভিডিওর সময়কাল, অংশগ্রহণকারীদের পরিচয় দেখে মনে হচ্ছে যে, লালকেল্লা বিস্ফোরণের পরেই জঙ্গিরা এই উৎসব করেছে। অনুমান করা হচ্ছে যে, লালকেল্লা বিস্ফোরণে সফল হওয়ার কারণে লস্কর নেতারা নিজেদের মধ্যে এই উৎসবের বৈঠকটি উদযাপন করছিল। গোয়েন্দা বিভাগের লোকেরা এই ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করে লস্কর ও জইশের যোগাযোগের দিকগুলো খতিয়ে দেখছেন। ভারতীয় নিরাপত্তা সংস্থার এক কর্তা জানিয়েছেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই বৈঠক ও লালকেল্লা বিস্ফোরণের সময়কাল অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে সীমান্তের ওপারের নেটওয়ার্কের যোগাযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+