করোনা মুক্ত হয়েও রেহাই নেই, শরীরে বাসা বাঁধছে নতুন ভাইরাস, বেঙ্গালুরুতে আক্রান্ত একাধিক
করোনা মুক্ত হয়েও রেহাই নেই, শরীরে বাসা বাঁধছে নতুন ভাইরাস, বেঙ্গালুরুতে আক্রান্ত একাধিক
করোনা সংক্রমণের মধ্যেই দেশে একের পর এক ভাইরাস আতঙ্ক দেখা দিচ্ছে। বেঙ্গালুরুতে করোনা মুক্ত রোগীদের শরীরে বাসা বাঁধছে নতুন এক ধরনের ভাইরাস। একাধিক করোনা মুক্ত রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নতুন এই ভাইরাসের নাম সাইটোমেগাল ভাইরাস।

নতুন সংক্রমণ পোস্ট কোভিড রোগীদের
করোনা সংক্রমণের পরেও রেহাই মিলছে না। নানা রকম রোগ দেখা দিচ্ছে শরীরে। গত কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে একটা নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। পোস্ট কোভিড রোগীদের শরীরেই দেখা দিচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। ডাক্তারি ভাষায় যার নাম সাইটোমেগালভাইরাস। মূলত যাঁদের শরীরে ইমিউনিটি একেবারেই কমে গিয়েছে বা যাঁদের কোভিড চিকিৎসার সময় স্টেরয়েড দেওয়া হয়েছিল তাঁদের শরীরে এই ধরনের ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে।

বেঙ্গালুরুতে বাড়ছে সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ মুক্ত রোগীদের শরীরে দেখা দিেয়ছে এই ধরনের করোনা সংক্রমণ। ৬৩ বছরের এক বৃদ্ধের ইকমো সাপোর্টে ছিলেন । কোভিড সেরে যাওয়ার পরেও তাঁর শরীরে এই ধরনের সংক্রমণ দেখা দেয়। তারপরেই মারা যান তিনি। ৫০ বছরের বেশি আরও এক করোনা মুক্ত রোগী শরীরে এই ধরনের ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

জীবন সংকট
এই ধরনের রোগ মুক্ত করোনা রোগীর শরীরে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিচ্ছে। মূলত যাঁদের ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগী রয়েছেন তাঁদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি করে দেখা দিচ্ছে। এমনকী ওই ভাইরাসের সংক্রমণের কারণে শ্বাসকষ্টও তৈরি হচ্ছে।

জিকা ভাইরাস
করোনা ভাইরাসের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে কেরলে। কেরলের তিরুঅনন্ত পূরমে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। ইতিমধ্যেই সেখানে টিম পাঠিয়েছেন কেন্দ্র। ইতিমধ্যেই রাজ্যে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। নজরদারি বাড়াতে বলা হয়েছে স্বাস্থ্য অধিকর্তাদের












Click it and Unblock the Notifications