'বিহারের ভোট কাটওয়া' আখ্যা নিয়ে ক্ষুব্ধ ওয়েইসি অধীরকে দিলেন জবাব! কংগ্রেস নিয়ে সুর চড়াল এআইএমএম

বিহারে পশ্চিমবঙ্গ সীমান্তের মুসলিম ভোট সহ একাধিক জায়গায় মুসলিমদের পক্ষের আরজেডি-কংগ্রেসের ভোট গিয়েছে এবার আসাদউদ্দিনের এআইএমএম এর পক্ষে। এমন দাবি করেছিল কংগ্রেস। কংগ্রেসের তরফে অধীর চৌধুরী সরব হয়েছেন ওয়েইসির দলকে নিয়ে। এরপরই তার জবাব দেন আসাদউদ্দিন ওয়েইসি।

ভোট কাটওয়া মন্তব্য ও ওয়েইসির জবাব

ভোট কাটওয়া মন্তব্য ও ওয়েইসির জবাব

'কংগ্রেস নিজের ব্যর্থতা ঢাকতে চিৎকার করছে', এই মন্তব্য করেই তিনি কার্যত বিহার পরিস্থিতি নিয়ে কংগ্রেসের দিকে তোপ দাগেন। মূলত, বিহারের সীমাঞ্চলের মুসলিম ভোটের একটা বড় অংশ চিরকালই কংগ্রেসের জোরালো ভোট ব্যাঙ্ক ছিল। চম্পারনের ক্ষেত্রেও তাই। এবার সীমাঞ্চলে ২০ জন প্রার্থী দাঁড় করায় এআইএমএম। এরপরই দেখা যায় সেই এলাকায় এনডিএর রমরমা।

 ওয়েইসির খতিয়ান

ওয়েইসির খতিয়ান

এদিন এক টুইট বার্তায় আসাদউদ্দিন ওয়েইসি জানান, এআইএমএম জাতীয়স্তরে সাফল্য পাচ্ছে। আর কংগ্রেস তা পাচ্ছে না। এই জন্য কংগ্রেস নিজের দোষ ঢাকতে এআইএমএমের বিরুদ্ধে বক্তব্য রাখছে। তিনি কার্যত খতিয়ানের সুরে জানিয়েছেন, ২০ টি আসনে লড়ে বিহারে এআিএমএম ৫ টিতে জিতেছে. সেখানে মহাজোট ৯টি, এনডিএ ৬ টিতে জিতেছে ।

 কেন তাঁর দল 'ভোট কাটওয়া' নয়, জানালেন ওয়েইসি

কেন তাঁর দল 'ভোট কাটওয়া' নয়, জানালেন ওয়েইসি

সাফ খতিয়ানে ওয়েইসি জানান, তাদের লড়াই করা আসনে যেখানে এনডিএ জিতেছে সেখানে বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে এনডিএ জিতেছে। এরপরই ওয়েইসি জানান, 'এনডিএ আমাদের প্রার্থী ছাড়াই জিততে পারে।' এরপর তিনি শেরঘাতি কেন্দ্রের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন সেখানে আরজেডি কট্টরপন্থী দুর্গাবাহিনীর একজন প্রার্থীকে ভোটে দাঁড় করায়। আর তিনি জেতেন। সেক্ষেত্রে মুসলিম ভোট কাটা নিয়ে কংগ্রেস কেন কিছু বলছেনা? প্রশ্ন তোলেন ওয়েইসি।

অধীরের অভিযোগ

অধীরের অভিযোগ

এর আগে কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন যে, বিহারে এআইএমএম ভোট কেটে দিয়ে এনডিএর সুবিধা করেছে। এক্ষেত্রে তিনি ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। এর আগে একই ইঙ্গিত মমতার কণ্ঠে বাংলার প্রেক্ষাপটে শোনা যায় লোকসভা ভোটের প্রচারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+