Vande Bharat Sleeper Train: ট্রেন নাকি Aeroplane! বন্দে ভারত স্লিলারের ভিতরের ছবি প্রকাশ্যে
Vande Bharat Sleeper Train: হাতে আর কয়েকটা দিন! সামনেই নতুন বছর। বছর ঘুরলেই ভারতের রেল ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। নয়া এই ট্রেনে যাত্রীরা একেবারে ফাইভ স্টারের সুবিধা পাবেন।
এমনকি বিমানও নাকি দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) কাছে ফেল!! সত্যিই কি তাই...

- Vande Bharat Sleeper Train: ১৩৬ টি বন্দে ভারত ছুটছে
দেশের রেল ট্র্যাকে ইতিমধ্যে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper Train)। যদিও সবগুলিই এখন চেয়ারকার অপশনে চলছে। প্রিমিয়াম এই ট্রেনের ভাড়া বেশি হলেও যাত্রীরা টিকিট কাটছেন এই ট্রেনে। গতি এবং সাচ্ছদ্য বিশেষ ভাবে যাত্রীদের নজর কেড়েছে। চেয়ারকার ভার্সন সফল হতেই স্লিপার ভার্সন নিয়ে আসছে রেল।
- Vande Bharat Sleeper Train: ট্রায়াল রানের জন্য তৈরি তৈরি
চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি শেষ মুহূর্তের পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ভার্সনের (Vande Bharat Sleeper Train) ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে। ওয়েট নিয়ে ট্র্যাকে ছুটছে সেই ট্রেন। আগামী কয়েকদিন ধরে চলবে এই পরীক্ষা। এরপরেই বাণিজ্যিক ভাবে স্লিপার ভার্সন ময়দানে নামাবে রেল। যা খবর, প্রথম ট্রেন নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে চলবে।
- Vande Bharat Sleeper Train: একাধিক নতুন ফিচার
বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টে (Vande Bharat Sleeper Train) থাকবে প্রত্যেক আসনের কাছে ইমারজেন্সি স্টপ সুইচ। থাকবে অগ্নিনির্বাপন ব্যবস্থা শুরু করে নতুন ফিচার। পাশাপাশি যাত্রী সুরক্ষার দিকেও বশেষ নজর দেওয়া হয়েছে। একেবারে নতুন ভার্সনের 'কেবচ' সিস্টেম দেওয়া হয়েছে এতে।
প্রত্যেক কোচে (Vande Bharat Sleeper Train) থাকবে সিসিটিভি ক্যামেরা। সিটের নীচে মোবাইল চারজিং পয়েন্ট। এমনকি প্রত্যেক সিটে ছোট লাইট দেওয়া থাকবে। তা জ্বালিয়ে রিডিং বুক পড়া যাবে। স্বয়ংক্রিয় দরজা তো থাকছেই, এমনকি এক বগি থেকে অন্য কোচে যাওয়ার জন্যেও থাকবে স্বয়ংক্রিয় দরজা।
এছাড়াও প্রত্যেক কোচে ইমারজেন্সি টক ব্যাক সিস্টেম থাকবে। যার সাহায্যে ট্রেনে থাকা রেলকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।বাথরুম অনেক বেশি আধুনিক। সেন্সর যুক্ত কল থেকে শুরু করে বায়ো টয়লেটের সুবিধা পাবেন গ্রাহকরা।
জানা যাচ্ছে, বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) একসঙ্গে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। ট্রেনে একটি ফার্স্ট এসি, চার সেকেন্ড এসি এবং ১১ টি থার্ড এসি অপশন থাকবে। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। রাজধানী এক্সপ্রেসের থেকেও অনেক বেশি গতি হবে।












Click it and Unblock the Notifications