রাহুলের সমর্থনে গলা ফাটালেন অধীর, লন্ডনে কেন্দ্রের সমালোচনায় উত্তাল ভারতের সংসদ
লন্ডনে গিয়ে বিজেপি সরকারকে একহাত নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলেছিলেন সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়। রাহুলের এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি সংসদ উত্তাল করে তুলেছে বিজেপি। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলা হয়েছে। এই ইস্যুতে রাহুলের পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী।

লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ইংল্যান্ডে গিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, গত ১৪ মার্চ ইউনাইটেড কিংডমে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তা ১০০ শতাংশ সঠিক। সেখানে তিনি এমন কিছু করেননি যে, তার জন্য ক্ষমা চাইতে হবে।
রাহুলকে পূর্ণ সমর্থন দিয়ে অধীর বলেন, রাহুল গান্ধী এমন কী করেছেন, যার জন্য বিজেপি সংসদে তাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। রাহুল গান্ধী যুক্তরাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছেন। সেটা কি এমন অন্যায়। যা বলেছেন, তা সর্বৈব সত্য। সংসদে কি বিরোধীদের কণ্ঠরোধ করা হয় না!
অধীর বলেন, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে শাসকদলের সাংসদরা যা করছেন, তা ঠিক নয়। তিনি কেন্দ্রের বিরুদ্ধে সংসদকে সঠিকভাবে চলতে না দেওয়ার অভিযোগও করেছেন। এখনও তো সেটাই করে চলেছেন শাসক দলের সাংসদরা।
রাহুল গান্ধী ইংল্যান্ডে কেন্দ্রীয় সরকার বিরোধী মন্তব্য করার পর থেকেই ফুঁসছে বিজেপি। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হওয়ার পরই রাহুলের বিরুদ্ধে গর্জে ওঠেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত রাহুলকে ক্ষমতা চাইতে হবে আওয়াজ তোলেন।
অবশ্য কংগ্রেসের সমস্ত সাংসদরা রাহুলের পাশে দাঁড়িয়েছেন। অন্যান্য বিরোধী দলের সাংসদরাও রাহুলকে সমর্থন দিয়েছেন। তৃণমূল কংগ্রেস রাহুল গা্ন্ধীকে নিয়ে অবস্থান স্পষ্ট করেনি। তবে প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় সমর্থন করেছেন রাহুলের বক্তব্যকে। রাহুল গান্ধী সঠিক কথাই বলেছেন বলে তাঁরা দাবি।
তবে বিজেপি সাংসদরা রাহুলের বিরুদ্ধে গর্জে উঠতে ছাড়ছেন না। সাংসদ প্রহ্লাদ যোশী এ প্রসঙ্গে বলেন, বিদেশের মাটিতে ভারতীয় সংসদ ও গণতন্ত্রকে অপমান করেছেন। তাই রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। আর পীযুষ গোয়েল বলেন, একজন বিরোধী নেতা বিদেশে গিয়ে ভারতীয় গণতন্ত্রকে আক্রমণ করেছেন, তা ভারতীয় সংসদ ও জনগণের অপমান।
তিনি বলেন, রাহুল গান্ধীর উচিত ক্ষমা চাওয়া। বিজেপি যখন রাহুলের মন্তব্য নিয়ে শোরগোল শুরু করেছে সংসদে। তখন কংগ্রেস-সহ বিরোধী অধিকাংশ দলই সংসেদ সরব হয়েছে আদানিকাণ্ডে জডেপিসির দাবিতে। মোট কথা, শসাক ও বিরোধীদের বাকযুদ্ধে সংসদ মুলতুবি হয়ে যায় এদিন।












Click it and Unblock the Notifications