এনআরসি নিয়ে মোদী-শাহকে কটাক্ষ অধীর চৌধুরীর

এনআরসি নিয়ে মোদী-শাহকে কটাক্ষ অধীর চৌধুরীর

এনআরসির কারণেই যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি, সেকথা স্বীকার করে নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তার আঁচ গিয়ে পড়েছে লোকসভাতেও। বরিবার সংসদে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দু'জনেই অনুপ্রবেশকারী। তাঁরা গুজরাটে বাসিন্দা হয়ে দিল্লিতে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেছেন।

এনআরসি নিয়ে মোদী-শাহকে কটাক্ষ অধীর চৌধুরীর

কয়েকদিন আগেই রাজ্যসভায় অমিত শাহ ঘোষণা করেছিলেন গোটা দেশে এনআরসি চালু করা হবে। এই তোলপাড় হয়েছে গোটা দেশে। তারপরেই পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির হাঁড়ির হাল দশা বুঝিয়ে দিয়েছে এনআরসি এফেক্টে কি পরিণতি হতে পারে বিজেপির।

এদিকে সামনের সপ্তাহেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে মোদী সরকার। এই নিয়েও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। অধীর চৌধুরী দাবি করেছেন এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে স্পষ্ট ধারনা দিতে হবে মোদী সরকারকে। তারপরেই এই বিল লোকসভা অধিবেশনে পেশ করা উচিত। কারণ এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্ণ আলাদা দুটি বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+