অঙ্গনওয়াড়ি শিশুদের পাশে দাঁড়ালেন অক্ষয়, দিলেন এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি

অঙ্গনওয়াড়ি শিশুদের পাশে দাঁড়ালেন অক্ষয়, দিলেন এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি

এবার অঙ্গনওয়াড়ির শিশুদের পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী অক্ষয় কুমার। এক কোটি তাকা দান করলেন করলেন তিনি। শুধু তাই নয়, ৫০ জন শিশুকে দত্তকও নিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

অঙ্গনওয়াড়ি শিশুদের পাশে দাঁড়ালেন অক্ষয়, দিলেন এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি


অভিনেতার এই দানের কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান, অঙ্গনওয়াড়ির শিশুদের বিকাশের জন্য অর্থের প্রয়োজন। সেই টাকা জোগাড় করতে পথে বেরোবেন মুখ্যমন্ত্রী। শিবরাজের টুইটের জবাবে অক্ষয় কুমার সেই সময় বলেছিলেন, তিনি অসহায় শিশুদের সাহায্য করতে চান।

তারপর আবারও তিনি টুইট করেন, জানান অক্ষয় কুমার মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয় সেই সঙ্গে ৫০ জন শিশুকে দত্তক নেওয়ার কথাও তিনি জানান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই কাজের জন্য অভিনেতা অক্ষয় ধন্যবাদ জানিয়েছেন। তাঁর উত্তরে অভিনেতা হাত জোড় করা একটি ইমোজিও টুইট করেন।

উল্লেখ্য, মঙ্গলবার মুক্তি পেল'পৃথ্বীরাজ’ ছবির নতুন ট্রেলার। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত –সহ অন্যান্যরা। টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। ছবির ফাস্ট লুক প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুগামীরা, যে কবে ট্রেলার প্রকাশ হবে। তবে, নতুন সিনেমার ট্রেলারে বেশ রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের।

ট্রেলারে দেখানো হয়েছে, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রবল সাহসিকতা দেখানো হলেও, নতুন ট্রেলারে সঞ্জয় দত্ত ও সোনু সুদের সঙ্গে তাঁর যে দিঢ় বন্ধনকেও উল্লেখও করা হয়েছে। তাঁরা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বাইরেও তাঁদের রাজাকে সাহায্য ও রক্ষা করতে চেস্টা করেন। সিনেমাটির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে আসন্ন সিনেমাটি। চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তরাইনের প্রথম যুদ্ধকে ঘিরে তৈরি হয়েছে সিনেমাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+