'ট্রাম্পের সফরকে নিশানা করেই দিল্লিতে হিংসা', ছেড়ে কথা বলা হবে না , বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের
সোমবার দুপুরে যখন দেশের মাটিতে প্রথমবার পা রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রা পরিদর্শনে ব্যস্ত, তখন রাজধানী দিল্লি জ্বলে উঠল প্রবল হিংসায়। সেখানে জাফরাবাদ , মৌজপুর সহ একাধিক এলাকায় সিএএ বিক্ষোভ ঘিরে উত্তেজনার আগু জ্বলতে থাকে। সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আর এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক কড়া বার্তা জারি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রক কী বলেছে?
অমিত শাহের দফতর স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়েছে যে কোনও মতেই ছেড়ে কথা বলা হবে না মৌজপুরের ঘটনা নিয়ে। রাজধানীর বুকে সিএএ ঘরে যে হিংসার ঘটনা সোমবার ঘটেছে তাতে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি।

ট্রাম্পের সফরে নজর রেখে এমন হিংসা
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জি কিষেণ রেড্ডি জানিয়েছেন যে, দিল্লিতে ট্রাম্পের দ্বিতীয় দিনের সফরকে নিশানা করেই পরিকল্পনা মাফিক এমন হিংসা করা হয়েছে। তিনি জানান, 'যারা এই ঘটনার সঙ্গে যুক্ত , তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।' গোটা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকনজর রাখছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লি জুড়ে বাড়তি ফোর্স
কিষেণ রেড্ডি জানান, নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি জুড়ে বাড়তি ফোর্স নামানো হয়েছে। যেখানেই উত্তেজনা প্রবণ এলাকা, সেখানেই আরও বাড়িত সতর্কতা নেওয়া হচ্ছে।

রেড্ডির নিশানায় রাহুল
কিষেণ রেড্ডির নিশানায় রয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কিষেণ রেড্ডির দাবি, কংগ্রেস পার্টি দিল্লির এই হিংসাকে পরিকল্পনা মাফিক লাগু করছে। তাঁরাই জানিয়ে দিক, এই হিংসার নেপথ্যে কারা কারা রয়েছে।

স্কুল বন্ধ একাংশে
সোমবারের ঘটনার জেরে দিল্লির একাশেং অর্থাৎ উত্তর পূর্ব দিল্লিতে বন্ধ রয়েছে স্কুল। এই স্কুল বন্ধ থাকার ঘোষণা করেন স্বয়ং দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications