ভারতে শুরু করোনার তৃতীয় ঢেউ! বিশেষজ্ঞর মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে দেশ

ভারতে শুরু করোনার তৃতীয় ঢেউ! বিশেষজ্ঞর মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে দেশ

দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। নতুন বছর জে করোনার কাঁটা গলায় নিয়েই শুরু করেছে দেশবাসী তা এতদিনে ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু তাও ক্ষীণ আশা ছিল জে হয়ত কোনও ভাবে ঠেকানো যাবে পরিস্থিতি। কিন্তু বলা বাহুল্য, সে গুড়ে বালি ঢেলে দিয়েছে দেশের করোনা গ্রাফ। এতদিন এবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুধু সতর্কবার্তা দেওয়া ছাড়া অফিসিয়ালি কিছু না বললেও এবার তৃতীয় ঢেউ নিয়ে মুখ খুললেন টিকাকরণ নিয়ে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান।

ভারতে করোনার তৃতীয় ঢেউ

ভারতে করোনার তৃতীয় ঢেউ

ভারতে শুরু হয়ে গিয়েছে তৃতীয় ঢেউ। আর বছরের শুরুতেই তা আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। প্রথমবার সরাসরি এই মন্তব্য করলেন দেশের কোনও সরকারি শীর্ষস্থানীয় কর্তা। টিকাকরণ নিয়ে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান এন কে অরোরা কার্যত স্বীকার করে নিলেন দেশে যা পরিস্থিতি তাতে নিশ্চিন্তে আর থাকা যাচ্ছে না। এন কে অরোরা জানিয়েছেন, এই পর্যায়ে কোভিড পরিস্থিতিকে প্রভাবিত করেছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। আর দিল্লি, মুম্বই, কলকাতার মতো মহানগরগুলিতে সংক্রমিতের ৭৫ শতাংশ ওমিক্রনে আক্রান্ত বলে দাবি তাঁর।

 এক মাসেই গুরুতর পরিস্থিতি

এক মাসেই গুরুতর পরিস্থিতি

সদ্য ফেলে আসা ২০২১ সালের নভেম্বর মাসের শেষের দিকে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। আর ভারতে এই নয়া প্রজাতির করনার আমদানি হয় ডিসেম্বরের শুরুর দিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী, এক মাসের মধ্যে দেশে ১৭০০ জন করোনাভাইরাসের ওই নয়া স্ট্রেনে আক্রান্ত। তবে বিশেষজ্ঞদের মত, সরকারি পরিসংখ্যান থেকে ছাপিয়ে গিয়েছে বাস্তব সংখ্যা। মুম্বইয়ে ইতিমধ্যে ১২,০০০ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশেরই কোনো উপসর্গ ছিল না।

দেশে করোনার পরিসংখ্যান

দেশে করোনার পরিসংখ্যান

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২। যাঁদের মধ্যে ৭৬৬ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ। ভারতে করোনা সংক্রমণে প্রথম থেকেই আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি। সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ। সেখানে ওমিক্রনে আক্রান্ত ৫৬৮ জন। এর পরেই আছে দিল্লির স্থান। সেখানে ৩৮২ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+