মহারাষ্ট্র বিধানসভা কার দখলে! কোন দল পাবে ক'টি আসন, আভাস সি-ভোটারের সমীক্ষায়

ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থা নেমে পড়েছে সমীক্ষায়। অধিকাংশ সমীক্ষাই মনে করছে, এবারও কংগ্রেস-এনসিপি জোট কামব্যাক করতে পারবে না।

নির্বাচন কমিশন শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থা নেমে পড়েছে সমীক্ষায়। সেই সমীক্ষাতেই উঠে এসেছে রাজ্যের ভাগ্য কোনদিকে ঢলে। অধিকাংশ সমীক্ষাই মনে করছে, এবারও কংগ্রেস-এনসিপি জোট কামব্যাক করতে পারবে না। রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে এনডিএ-ই।

সি-ভোটারের সমীক্ষার ফল কোনদিকে

সি-ভোটারের সমীক্ষার ফল কোনদিকে

সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিজেপি ও শিবসেনা জোট আবার ক্ষমতায় ফিরবে। আগের থেকে আসন সংখ্যা বাড়িয়েই পুনরা গেরুয়া বাহিনী ক্ষমতা দখল করতে চলেছে।

কে পেতে পারে কটি আসন

কে পেতে পারে কটি আসন

সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়করার হবে। বিজেপি পেতে পারে ২০৫টি আসন। আর কংগ্রেস জোট পেতে পারে ৫৫টি আসন। অন্যান্য ছোটদল জিততে পারে ২৮টি আসনে। উল্লেখ্য, মহারাষ্ট্র মোট ২৮৮টি বিধানসভা কেন্দ্র। একজন সদস্য মনোনীত হন।

কত শতাংশ কার দিকে

কত শতাংশ কার দিকে

সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের ৪৬ শতাংশ মানুষ বিজেপির পক্ষে মতদান করেছে। তাঁরা চাইছেন ফের বিজেপি ক্ষমতায় ফিরে আসুক। আর কংগ্রেসের পক্ষে রয়েছে ৩০ শতাংশ মানুষ। ফলে এ রাজ্যে বিজেপি-শিবসেনা জোট তথা এনডিএ-র ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+