কংগ্রেস না বিজেপি! মহারাষ্ট্র বিধানসভা কার পাল্লা ভারী, একনজরে এবিপির সমীক্ষা

মহারাষ্ট্র বিধানসভার ভোট একদফায় হবে আগামী ২১ অক্টোবর। শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রাক নির্বাচনী সমীক্ষায় এবিপি নিউজের দাবি বিজেপির নেতৃত্বাধীন এনডিএই ফের ক্ষমতায় ফিরতে

মহারাষ্ট্র বিধানসভার ভোট একদফায় হবে আগামী ২১ অক্টোবর। শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রাক নির্বাচনী সমীক্ষায় এবিপি নিউজের দাবি বিজেপির নেতৃত্বাধীন এনডিএই ফের ক্ষমতায় ফিরতে চলেছে। শিবসেনাকে নিয়ে তাঁরা এবার ২০০ আসন টপকে যেতে পারে বলে আভাস সমীক্ষায়। একনজরে এবিপি নিউজের সমীক্ষা রিপোর্ট।

এবিপি নিউজের সমীক্ষার ফল

এবিপি নিউজের সমীক্ষার ফল

এবিপি নিউজের সমীক্ষায় উঠে এসেছে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেলেও বিজেপি ২০০ আসন পেরোতে পারবে না। গতবারের মতোই আসন পাবে বিজেপি ও শিবসেনা জোট। গতবারের থেকে আসন সংখ্যা সে অর্থে বাড়বে না।

বিজেপি জোট কটি আসন পেতে পারে

বিজেপি জোট কটি আসন পেতে পারে

এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি পেতে পারে ১৪৪টি আসন। শিবসেনা পাবে ৩৯টি আসন। দুই দলের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ১৮৩-তে। বিজেপি গতবারের থেকে ২২টি আসন বেশি পেলেও শিবসেনার আসন কমে যাবে সমসংখ্যক।

কংগ্রেস এবার জোর ধাক্কা খাবে

কংগ্রেস এবার জোর ধাক্কা খাবে

এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এবার জোর ধাক্কা খাবে মহারাষ্ট্রে। কংগ্রেস ২১টি ও এনসিপি পেতে পারে ২০টি আসন। তাঁদের মিলিত আসন সংখ্যা এবার অর্ধেক কমতে পারে বলে আভাস এবিপি নিউজের। অন্যান্য ছোট দল এবার ৬৪টি আসন পেতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা রিপোর্ট।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+