পঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী নেতাকে ধরতে পুলিশের দুর্ধর্ষ অভিযান! ঘটছে 'ইচ্ছাকৃত' দুর্ঘটনাও

পঞ্জাব পুলিশের তাড়ায় পালিয়ে বেড়াচ্ছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং এবং তার সাগরেদরা। পুলিশ সূত্রে খবর, পুলিশ তাদেরকে তাড়া করে একটি মার্কেটের মধ্যে ঢুকে পড়ে। এরপর অমৃতপাল সিংয়ের খোঁজে একে একে তল্লাশি চালানো হয়। তবে তার মধ্যে থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অমৃতপাল সিং। পুলিশ তার ৭৮ জন অনুগামীকে গ্রেফতার করেছে।

 প্রাণঘাতী তল্লাশি নয়

প্রাণঘাতী তল্লাশি নয়

পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া অভিযানের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই অপারেশনকে কোনওভাবেই প্রাণঘাতী হতে দেওয়া যাবে না। অমৃতপাল সিংকে ১৬-১৭ কিমি তাড়া করা হয়েছিল বলে জানিয়েছেন ওই আধিকারিক। এরপর সে জনবহুল জায়গায় ঢুকে পড়ে। পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিচ্ছিন্নতাবাদী ওই নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের কথা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

ইচ্ছাকৃত দুর্ঘটনা

ইচ্ছাকৃত দুর্ঘটনা

ওয়ারিশ পঞ্জাব দে-র প্রধান অমৃতপাল সিং-এর কনভয়ের দুটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পঞ্জাব পুলিশের তরফে বলা হয়েছে, তাদের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে শনিবার অমৃতপাল সিং-এর সমর্থকরা ইচ্ছাকৃতভাবে মোটর বাইকে সংঘর্ষ ঘটায়।
পুলিশের তরফে বলা হয়েছে, অভিযানের সময় একটি এক লেনের রাস্তা শেষ হয়ে যায়। সেই জায়গায় পুলিশের দৃষ্টি সরিয়ে দিতে কয়েকটি মোটরবাইক একে অফরের সঙ্গে ধাক্কা লাগায়।

সহযোগীদের বেশ কয়েকজন গ্রেফতার

সহযোগীদের বেশ কয়েকজন গ্রেফতার

পঞ্জাবের সিনিয়র পুলিশ আধিকারিক কুলদীপ সিং চাহাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে অমৃতপাল সিং-এর ছয় থেকে সাতজন বন্দুকধারী রয়েছে। অমৃতপাল সিং-এর অর্থের বিষয় দেখাশোনা করা দলজিত সিং কালসিকে এদিন হরিয়ানা গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফেব দাবি, অমৃতপাল সিং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং অন্য বিদেশি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রেখে চলে।

থানায় ঢুকে হামলা চালিয়েছে

থানায় ঢুকে হামলা চালিয়েছে

অমৃতপাল সিং এবং তার সমর্থকরা প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদী বিবৃতি দিয়েছে এবং থানা থেকে বন্দিকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে তলোয়ার ও বন্দুক নিয়ে থানায় ঢুকেছে। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনার পরেই আইনশৃঙ্খলা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পঞ্জাব সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+