Chhattisgarh Accident: রাস্তা থেকে ২০ ফুট গভীরে পিকআপ ভ্যান! মর্মান্তিক মৃত্যু ১৮ জনের

Chhattisgarh Accident: ছত্তিশগড়ের (Chhattisgarh) কাওয়ার্ধায় (Kawardha) বড়সড় সড়ক দুর্ঘটনা। ২০ ফুট গভীর গর্তে পড়ল পিকআপ ভ্যান। ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১৮ জনের। ২০ জনেরও বেশি মানুষ ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার (Chhattisgarh Accident) খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে উদ্ধারকারী দলকেও। অন্যদিকে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Kawardha accident

জানা যাচ্ছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Chhattisgarh Accident) ঘটেছে কবিরধাম জেলার কুকদুর থানার বাহাপানি গ্রামে। সোমবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে গন্তব্যে ফিরছিলেন। সেই সময়ে পিকআপ ভ্যানটিতে প্রায় ৪০ জন শ্রমিক ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। একেবারে ২০ ফুট নীচে গভীরে পড়ে যায়। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ভ্যানের চারপাশে শ্রমিকদের দেহ পড়ে রয়েছে।

ঘটনার খবর পেয়ে প্রথমেই ঘটনাস্থলে (Chhattisgarh Accident) যান স্থানীয় লোকজন। তারাই প্রথম কাজে হাত লাগান। এরপরেই পুলিশ এসে পৌঁছয়। ঠিক কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যদিও নিয়ন্ত্রন হারিয়েই এই ঘটনা বলে দাবি উদ্ধারকারী দলের। জদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। অন্যদিকে জানা গিয়েছে, পিকআপ ভ্যানে থাকা সকলেই স্থানীয় সেমহারা গ্রামের বাসিন্দা। সবাই প্রায় আদিবাসী সম্প্রদায়ের। এই সময়ে স্থানীয় একটি জঙ্গলে তেঁতুল তোলার কাজ করত তাঁরা।

তেমনই আজ সোমবার সকাল থেকে এই কাজের জন্য বের হন। মহিলা এবং পরুষ মিলিয়ে প্রায় ৪০ জন শ্রমিক পিকআপ ভ্যানে কাজে যান। কাজ সেরে ফেরে সেরার পথে এই দুর্ঘটনা (Chhattisgarh Accident) ঘটে। ঘটনার খবর গ্রামে পউছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সমবেদনা জানিয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। শোকস্তব্দ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সে রাজ্যের মুখ্য্যমন্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+