বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

বিএইচইউতে পুলিশ অভিযানের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভে এবার সামিল হল বিজেপির ছাত্র সংগঠনটি, বিএইচইউ-র ঘটনার প্রতিবাদে সোমবারই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় এবিভিপি

দেশজুড়ে পর পর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে হারের পর এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মাটি শক্ত করার চেষ্টা শুরু করল এবিভিপি। শনিবার রাতে বিএইচইউতে পুলিশ অভিযানের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভে এবার সামিল হল বিজেপির ছাত্র সংগঠনটি। বিএইচইউ-র ঘটনার প্রতিবাদে সোমবারই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় এবিভিপি।

 বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

এবিভিপি-র জাতীয় মিডিয়া আহ্বায়ক সাকেত বহুগুনা জানিয়েছেন, এবিভিপি-র প্রতিবাদ কারও বিরুদ্ধে নয়, বরং বিএইচইউ-র ছাত্রছাত্রীদের দাবি যাতে পূরণ হয়, তারজন্য এই বিক্ষোভ। সেইসঙ্গে বিএইচইউ-তে লাঠিচার্জের ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবিও জানিয়েছে গেরুয়া ছাত্র সংগঠনটি। সেইসঙ্গে ছাত্রীদের অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় বিএইচইউ কর্তৃপক্ষের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

 বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

তাহলে কী এবিভিপি বিজেপির বিরুদ্ধে যাবে? এই প্রশ্নের উত্তরে সাকে বহুগুনা জানিয়েছেন, এবিভিপি একটি সিদ্ধান্তমূলক সংগঠন, এই সংগঠন ইস্যুভিত্তিক আন্দোলন করে। তিনি আরও বলেন, এবিভিপি বিজেপির সঙ্গে যুক্ত হলেও সরাসরি বিজেপির ছাত্র সংগঠন নয়, ফলে যেকোনও ইস্যু তুলে ধরার গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে বিএইচইউ কর্তৃপক্ষের দাবি, এই আন্দোলন একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বারাণসিতে ওই সময়েই প্রধানমন্ত্রীর সফর থাকায় এই আন্দোলনকে ইচ্ছেকৃতভাবে আরও বড় করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+