কেন বহু মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিয়েছেন! জানলে অবাক হবেন আপনিও
৫ বছরে প্রায় ছয় লাখ মানুষ নাগরিকত্ব ছেড়েছেন
গত কয়েকবছরে বহু মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিয়েছেন। NRC নিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন বিরোধীরা। তোলপাড় হয়ে উঠেছিল দেশ। জাতীয় নাগরিকপঞ্জী এখনও পর্যন্ত কার্যকর হয়নি। কবে হবে সেই অসমাপ্ত কাজ? মঙ্গলবার লোকসভায় একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

৫ বছরে প্রায় ছয় লাখ মানুষ নাগরিকত্ব ছেড়েছেন
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মালা রায় প্রশ্ন তুলেছিলেন। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জানান, কেন্দ্র এখন পর্যন্ত ভারতে NRC এর কথা ভাবছে না। সেই সঙ্গে একটি বিশেষ তথ্যও দেন তিনি। তিনি বলেন, দেশে প্রায় নিত্যদিন ৩০০ শোরও বেশী মানুষ নাগরিকত্ব ছেড়েছেন। যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে ৫ বছরে প্রায় ছয় লাখ মানুষ নাগরিকত্ব ছেড়েছেন।

২০১৭ সালের পরিসংখ্যান
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, ২০১৭ সালে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন মানুষ।

২০১৮ সালের পরিসংখ্যান
২০১৭ সালের থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন।

২০১৯ সালের পরিসংখ্যান
২০১৯ সালে পরিসংখ্যান বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন।

২০২০ সালের পরিসংখ্যান
২০২০ তে দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন ৮৫ হাজার ২৪৮ জন।

২০২১ সালের ৩০ শে সেপ্টেম্বর মাস পর্যন্ত পরিসংখ্যান
ভারতের নাগরিকত্ব ছেড়েছেন ১ লক্ষ ১১ হাজার ২৮৭ জন।

ভারতীয়রা কেন নাগরিকত্ব ছেড়ে দেন
১। ভারতীয়রা নানান দেশের পাসপোর্ট ব্যবহার করে সুবিধা পাওয়ার জন্য এটি করে থাকে।
২। পাসপোর্ট সূচকের রাঙ্কিং যত বেশী হবে, তারা ভিসা বিহীন অনেক দেশে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা বেশী লাভজনক কারণ অভিভাসন প্রকিয়ায় আমলাতান্ত্রিক বিলম্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত আমেরিকা থেকে ভারতের জন্য নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ২২৭ জন মানুষ। আফগানিস্তান থেকে ৭৯৫ জন মানুষ আর বাংলাদেশ থেকে ১৮৪ জন মানুষ। ২০২০ সালে ৬৭০৫ জন মানুষ মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেওয়ার রেকর্ড গড়েছেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications