ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা জানেন কি, বিএসএফের দেওয়া তথ্য জানলে চমকে যাবেন

এখনও পর্যন্ত প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে রয়েছে। এমনটাই দাবি করেছেন বিএসএফ প্রধান। তাদের সঙ্গে জঙ্গি যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এখনও পর্যন্ত প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে রয়েছে। এমনটাই দাবি করেছেন বিএসএফ প্রধান। তাদের সঙ্গে জঙ্গি যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা জানলে চমকে যাবেন

ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এবছরে এখনও পর্যন্ত ৮৭জন রোহিঙ্গাকে ধরা হয়েছে। ৭৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন বিএসএফের ডিজি কেকে শর্মা। তবে গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি যোগ, কিংবা তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সম্পর্কিত কোনও খবর এখনও পর্যন্ত দিতে পারেনি সীমান্ত রক্ষী বাহিনী।

কিন্তু রোহিঙ্গাদের কারও কারও সঙ্গে জঙ্গি যোগের বিষয়টিকেই ভাবিয়ে তুলেছে বিএসএফকে। গোয়েন্দা সূত্র মারফত সেই খবরও মিলেছে।

ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা জানলে চমকে যাবেন

ভারত-বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না হয়। জানিয়েছেন বিএসএফের ডিজি।

সীমান্ত রক্ষী বাহিনী রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে, কিন্তু তাদের গ্রেফতার করছে না। কেননা গ্রেফতার করলেই তারা বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিএফএফের ডিজি।

রোহিঙ্গা ইস্যু এই মুহূর্তে বেশ জটিল। কেননা প্রায় ৯ থেকে ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে কিছু অংশের ভারতে প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কোনও অবৈধ অনুপ্রবেশ তারা বরদাস্ত করবেন না, তা রোহিঙ্গাই হোক কিংবা বাংলাদেশি, এমনটাই জানিয়েছেন বিএসএফের প্রধান।

বিএসএফের সাংবাদিক সম্মেলনে তথ্য দিয়ে জানানো হয়, দালালরা জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মুসলিমদের সঙ্গে কাজ দেওয়ার নাম করে রোহিঙ্গাদের এদেশে আসতে প্রলুব্ধ করছে।
বেশ কিছু রোহিঙ্গা আগে থেকেই জম্মুতে থাকায় আরও অনেকেই সেই পথেই জম্মু যাচ্ছে, বলেও জানানো হয়েছে সরকারি তথ্যে। একবার জম্মুতে পৌঁছতে পারলে, সেখানে বেশ কয়েকমাস কাটিয়ে দেওয়ার পর নিজের পরিচিত কিংবা আত্মীয়দের সেখানে নিয়ে যাচ্ছে। বিএসএফের ডিজি জানিয়েছেন, সব তথ্যই বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৈরি করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+