নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের

ত্রিপুরায় বিরোধী বাম ও কংগ্রেস থেকে প্রায় ১৫০০ কর্মী সমর্থক বিজেপি যোগ দিয়েছেন। এমনটাই দাবি করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ত্রিপুরায় বিরোধী বাম ও কংগ্রেস থেকে প্রায় ১৫০০ কর্মী সমর্থক বিজেপি যোগ দিয়েছেন। এমনটাই দাবি করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সিপাহীজলার সোনামুড়ায় প্রায় ১৩৫০ জন বাম-কংগ্রেস কর্মী সমর্থক এবং আগরতলার কাছে কমলাসাগরে প্রায় ২৩০ জন বাম সমর্থক এদিন বিজেপিতে যোগ দেন।

সোনামুড়ায় মুখ্যমন্ত্রীর দাবি

সোনামুড়ায় মুখ্যমন্ত্রীর দাবি

মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৩৫০ জন যোগ দিয়েছেন ৫৫০ টি পরিবার থেকে। বিষয়টি নিয়ে টুইটও করেন তিনি। এদিন সোনামুড়ায় বড় জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার থাকার ফলে ত্রিপুরায় উন্নয়ন হচ্ছে।

'সব কা সাথ সবকা বিকাশ'

টুইটে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপির ভিত্তি বেড়েছে, সব কা সাথ সব কা বিকাশের ওপর ভিত্তি করে। মানুষের বিশ্বাস বেড়েছে বিজেপির ওপর। দাবি করেন মুখ্যমন্ত্রী। মানুষের সমর্থন বেড়েছে নরেন্দ্র মোদীর প্রতিও।

কমলাসাগরে মুখ্যমন্ত্রীর দাবি

এদিন মুখ্যমন্ত্রী সভা করেন কমলাসাগরেও। প্রায় ২৩০ জন সিপিএম সমর্থক এদিন বিজেপিতে যোন দেন বলে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+