পুলিশ সেই একই জায়গায়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আগরতলার সঙ্গে মিলে গেল আলিপুর
সোমবার তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগরতলায় (Agartala) গিয়ে বলেছেন, আগরতলা পূর্বের মহিলা পুলিশ থানায় পুলিশ বিজেপির (BJP) দুষ্কৃতীদের হামলার থেকে বাঁ
সোমবার তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগরতলায় (Agartala) গিয়ে বলেছেন, আগরতলা পূর্বের মহিলা পুলিশ থানায় পুলিশ বিজেপির (BJP) দুষ্কৃতীদের হামলার থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল টেবিলের তলায়। এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না। তবে এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে প্রায় সাতবছর আগে কলকাতার একটি ঘটনা।

আগরতলায় একই থানায় দুবার হামলা
ঘটনাস্থল আগরতলা পূর্বের মহিলা থানা। ২১ নভেম্বর এই থানায় দুবার হামলা চালায় দুষ্কৃতীরা। সকালে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাবাসাদের সময় মাস্ক ও হেলমেট পরে হাতে লাঠি নিয়ে তৃণমূলের কর্মী ও সাংবাদিক ওপরে হামলা চালানো হয়। পরে সন্ধেয় এসডিপিও থানা থেকে বেরিয়ে যাওয়ার পরে তৃণমূল নেতা কুণাল ঘোষ যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেই সময় ফের একবার থানা ঘিরে ধরে হামলা চালায় দুষ্কৃতীরা। সেই সময় সবাই থানার ভিতরে আশ্রয় নেন। থানার ভিতর থেকে তালা দিয়ে দেওয়া হয়ে। বেশ কিছুক্ষণ ধরে ইট-পাটকেল ছোঁড়ার পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তৃণমূলের অভিযোগ দুই ক্ষেত্রেই হামলা চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

টেবিলের তলায় পুলিশ কর্মীরা
এদিন আগরতলায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ত্রিপুরায় মহিলা প্রার্থীদের ওপরে হামলা চালানো হচ্ছে। আগরতলা পূর্বের মহিলা থানার পুলিশ কর্মীরা টেবিলের তলায় আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেছেনস পুলিশের মদতেই হামলা, সেখানে এসপি কিংবা এসপিডিও কেউ উপস্থিত ছিলেন না। এখনও পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের তরফ থেকে ৫০ টির বেশি মামলা করা হলেও, কাউকে গ্রেফতার করা হয়নি। কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

২০১৪-য় আলিপুর থানার পুলিশও আশ্রয় নিয়েছিল টেবিলের তলায়
২০১৪ সালের নভেম্বরে আলিপুর থানায় তৃণমূল কর্মীদের তাণ্ডব থেকে বাঁচতে থানার ভিতরেই টেবিলের তলায় লুকিয়ে ফাইল দিয়ে মাথা রক্ষার চেষ্টা করেছিলেন। সেই ছবি তৎকালীন সময়ে ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল তৎকালীন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ নেতা প্রতাপ সাহার দিকে। সেই সময় অভিযোগ উঠেছিল, এই ঘটনায় মন্ত্রী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছেন। সেই সময়কার খবর নাড়াচাড়া করলে দেখা যাবে, ফিরহাদ হাকিম আইন আইনের পথে চলবে বলেও বলেছিলেন, ওসি বলেছেন, ওরকম কিছু ঘটেনি। ঘটনাটিকে সামান্য ঘটনা বলেও বর্ণনা করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেছিলেন প্রতাপ সাহা বলে কাউকেই চেনেন না। সেই সময় পুলিশ সূত্রে জানা গিয়েছিল শুধু তাণ্ডব চালানোই নয় থানায় আটক চার মহিলা-সহ ১৪ জন অভিযুক্তকেও ছাড়িয়ে নিয়ে গিয়েছিল হামলাকারীরা। সেই ঘটনায় মূল অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা।

মুখ্যমন্ত্রী থানায় আটকদের ছাড়ায় ধর্নায় বসেছিলেন
ইতিহাস ঘাটলে দেখা যাবে, ২০১১-তে ক্ষমতায় আসার বছরেই ভবানীপুর থানায় আটকদের ছাড়াতে ভবানীপুর থানায় ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শব্দবাজি ফাটিয়ে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা করার অপরাধে পুলিশ এদের আটক করেছিল।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের












Click it and Unblock the Notifications