ইডির সমনের পাল্টা মামলা অভিষেক-রুজিরার, কয়লাকাণ্ডে লড়াই এবার দিল্লির আদালতে
সমনের বদলা মামলা দিয়েই নিতে চলেছেন অভিষেক-রুজিরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের উপর স্থগিতাদেশ চেয়ে এবার দিল্লি হাইকোর্টে মামলায় দায়ের করলেন অভিষেক বন্যোারপাধ্যায়।
সমনের বদলা মামলা দিয়েই নিতে চলেছেন অভিষেক-রুজিরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের উপর স্থগিতাদেশ চেয়ে এবার দিল্লি হাইকোর্টে মামলায় দায়ের করলেন অভিষেক বন্যোারপাধ্যায়। একইসঙ্গে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও মামলা দায়ের করেন একই দাবিতে। ইডি সমন জারি করেছিল অভিষেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। তার উপর স্থগিতাদেশ চেয়ে মামলা রুজু হয়।

কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে তলব করেছিলেন ইডি। অভিষেক দিল্লিতে ইডির দফতরে গিয়ে ৯ ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছিলেন। তারপর তাঁকে ফের তলব করে ইডি। সমন জারিও করা হয়। এবার সেই সমন রুখতে আদালতের দ্বারস্থ হলেন অভিষেক ও রুজিরা।
অভিষেক এক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি ইডির অফিসাররা। তারপর ২১ সেপ্টেম্বর ফের তাঁকে দিল্লির সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়। সমন পাঠানো হয় স্ত্রী রুজিরাকেও। সেই সমনের উপরই স্থগিতাদশ চান অভিষেক-রুজিরা।
এর আগে গত ৬ সেপ্টেম্বর দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে যান অভিষেক। তাঁকে চানা ৯ ঘণ্টা জেরা করেন ইডি অফিসাররা। রাত ৯টা নাগাদ তিনি ইডি দফতর থেকে বেরিয়ে একরাস ক্ষোভ উগরে দেন। ৯ ঘণ্টার জেরার ঝক্কি সামলেও তিনি ভেঙে পড়েননি। বরং পাল্টা হুঙ্কার দিতেও ছাড়েননি তিনি।
ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বুক ফুলিয়ে বলেছিলেন, যে যা পারে করে নিক। ইডি বা সিবিআই যাকে খুশি লেলিয়ে দিক, কিছু করতে পারবে না। বিজেপিকে আমরা হারাবই। ধমকে-চমকে তৃণমূলকে আটকানো যাবে না। কংগ্রেসের মতো মাথা নত করবে না তৃণমূল। ২০২৪-এর লোকসভা নির্বাচনেই আমরা বিজেপিকে সরাব।
অভিষেকের সেই ভাষ্যের পর ফের তাঁকে ইডি তলব করে। ফের তাঁকে দিল্লি অফিসেই তলব করা হয়। তিনি কলকাতায় অফিসে হাজিরার জন্য অনুরোধ করলেও তা শোনা হয়নি। তিনি তদন্তে সহযোগিতা করার পূর্ণ আশ্বাসের দেওয়ার পরও ইডি তাদের সিদ্ধান্ত অনড়। অভিষেক ও রুজিরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ছাড়া বারবার ইডি তলব করছে তাদের। সেই কারণে তাঁরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সমনের উপর স্থগিতাদেশ চাইলেন। এখন দেখার, দিল্লি হাইকোর্টে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়। দিল্লি হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে অভিষেক, রুজিরা এবং ইডিও।












Click it and Unblock the Notifications