গুজরাতে সরকার গড়বে আপ, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার কেজরিওয়ালের
গুজরাতে সরকার গড়বে আপ, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার কেজরিওয়ালের
গুজরাতে এবার সরকার গড়বে বিজেপি। রীতিমত হুঙ্কার দিয়ে বসলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে বলেেছন, অপশক্তিকে শেষ করতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ঠিক সেরকমই সব রকম দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে আর দেশের সংবিধানকে রক্ষা করতে আপ এসেছে।

গুজরাতে সরকার গড়ার চ্যালেঞ্জ
গুজরাতে সরকার গড়বে আম আদমি পার্টিই। প্রকাশ্যে বিেজপিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন দুষ্টের দমনে যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম িনয়েছিলেন। ঠিক তেমনই দেশ থেকে দুর্নীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব দূর করতে আর সংবিধানকে রক্ষা করতে আম আদমি পার্টি তৈরি হয়েছে। ভগবানই তাঁদের তৈরি করেছে বলে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

নজরে গুজরাত ও হিমাচল প্রদেশের ভোট
সামনেই গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে দলের কর্মীদের চাঙ্গা করতে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। এই দুই রাজ্যের দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। তাতেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করা হয়। সেখানেই দলীয় কর্মীদের বিধানসভা িনর্বাচনে জয়ের বার্তা দিয়েছেন আপ সুপ্রিমো। রাজধানী দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ২০টি রাজ্যে আপের ১৫০০ নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নিয়েছিলেন।

বিজেপিকে নিশানা
বিজেপিকে এদিন তীব্র নিশানা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করেছেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি। গত ৮ বছরে বিজেপির শাসনে দেশে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ, নারী উন্নয়ন তলানিতে এসে ঠেকেছে। বিদ্বেষ আর হিংসা বাড়ছে দেশে। এর থেকে দেশকে মুক্ত করতেই আপের জন্ম। তাই বিজেপিকে যোগ্য জবাব গিতে আপ সবরকম প্রতিরোধ বিজেপির বিরুদ্ধে গড়ে তুলবে বলে বার্তা দিয়েছেন তিিন। সেই সঙ্গে দলীয় কর্মীদেরও প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন আপ সুপ্রিমো।

কেজরিওয়াল সরকার ফেলার চক্রান্ত
দিল্লিতে কেজরিওয়াল সরকারের পতনের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা হয়েছে। তারপরেই তিিন বিস্ফোরক দাবি করেন। মণীশ সিসোদিয়া দাবি করেছেন, কেজরিওয়াল সরকার ফেলার জন্য ৮ কোটি টাকা বিজেপি তাঁকে দিতে চেয়েছিল। এমনকী তাঁতে মুখ্যমন্ত্রী করার টোপও দিয়েছিল বিজেপি। তার পরেই তুমুল শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। গুজরাতে আরও আগ্রাসী লড়াই চালানোর হুঙ্কার দেন কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications