দুর্নীতি মামলায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার আপ বিধায়ক, উদ্ধার আগ্নেয়াস্ত্র-নগদ অর্থও
দুর্নীতি মামলায় অভিযান চালিয়ে দিল্লি পুলিশ গ্রেফতার করল আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে। শুক্রবার দিল্লি পুলিশের একটি ইউনিট দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে।
দুর্নীতি মামলায় অভিযান চালিয়ে দিল্লি পুলিশ গ্রেফতার করল আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে। শুক্রবার দিল্লি পুলিশের একটি ইউনিট দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থও। এদিন তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য প্রমাণ উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করা হয়।

এদিন দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখার পুলিশ আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে অভিযান চালান। আমানতুল্লাহ খানের ঘনিষ্ঠদের কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৪ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের একটি ইউনিট আপ বিধায়ক আমানতুল্লাহ খান ও তাঁর ব্যবসায়িক অংশীদার হামিদ আলি খান মাসুদ উসমানের বাড়ি ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
এই অভিযান চলাকালীন দিল্লি পুলিশের দুর্নীতির দমন শাখার আধিকারিকরা দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু কার্তুজ এবং ১২ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। এরপর পুলিশ আম আদমি পার্টি কর্মী আমানতুল্লাহ খানের ঘনিষ্ঠ সহযোগী কাউসার ইমাম সিদ্দিকীর কাছ থেকে ১২ লক্ষ টাকা নগদ উদ্ধা করে। একটি আগ্নোয়াস্ত্র ও সক্রিয় কার্তুজও উদ্ধার করে।
দিল্লি ওয়াকফ বোর্ড সংক্রান্ত দু-বছরের পুরনো দুর্নীতি মামলায় শুক্রবার আম আদমি পার্টির নেতা আমানুতুল্লাহ খানকে দুর্নীতি দমন শাখা জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর তাঁর সহযোগী ব্যবসায়ী ও এক সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আমানতুল্লাহর নাম। তাঁকেও গ্রেফতার করি দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ওয়াকফ বোর্ডে নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত করছে। সেই অনিয়য়মের ঘটনায় জড়িয়ে গিয়েছে আম আদমি পার্টির নেতাদের নাম। আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান গ্রেফতার পর বিজেপির কপিল মিশ্র অভিযোগ করেন, কেজরিওয়াল মাফিয়া-অপরাধীদের সরকার চালাচ্ছেন।
আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানের একজন সহযোগীর কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পর কপিল মিশ্র অভিযোগ করেন, দিল্লি দাঙ্গায় ব্যবহৃত অস্ত্র আর আমানতুল্লাহর কাছ থেকে পাওয়া অস্ত্র খতিয়ে দেখা উচিত। তাহলেই প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে মাফিয়া গ্যাং বা অপরাধীদের সরকার চালাচ্ছে, নাকি কমিশনের সরকার চালাচ্ছে। এদিন বেআইি অস্ত্র উদ্ধার হওয়ার পর বিজেপি যে আরও সুর চড়াবে তা বলাই যায়। সেটাই শুরু করে দিয়েছেন বিধায়ক কপিল মিশ্র।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications