Satyendar Jain: ২ বছর পর জেল মুক্তি, অবশেষে জামিন পাচ্ছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন
জামিন পেলেন আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈন। ২০২২ সালের ৩০ মে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার পর থেকে জেলেই ছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও দুর্নীতির প্রমাণ তিনি দিতে পারেননি। প্রায় ১৮ মাস ধরে তাঁর মামলার শুনানি চলছিল।
অবশেষে দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এফআইআর দায়ের করেছিল ইডি। সত্যেন্দ্র জৈনের জামিন পাওয়ার পর আরেক আপ নেতা মণীশ সিসোদিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সত্যমেব জয়তে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই জামিনে মুক্তি পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। ইডি তাঁর জামিনের বিরোধিতা করলেও তা ধোপে টেকেনি। সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েঠছিলেন য়ে এতোদিন জেলে থাকলেও কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ দিতে পারেনি ইডি। তারপরেই ইডির দাবি খারিজ করে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্তও দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়েছিল তিনি মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না এবং কোনও সরকারি সিদ্ধান্ত নিতে পারবেন না এবং কোনও ফাইলে সই করতে পারবেন না। সেই শর্ত মেনেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি চারটি কোম্পানিতে আর্থিক দুর্নীতি করেছিলেন। দিল্লি আদালতের বিচারপতি জানিয়েছেন ১৮ মাস ধরে তিনি জেলে রয়েছেন, কিন্তু দুর্নীতির কোনও প্রমাণ দিতে পারেনি তদন্তকারীরা। দিল্লির উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন মিথ্যে অভিযোগে তাঁতে ফাঁসানো হয়েছে।
মণীশ সিসোদিয়াকেও জেলে থাকতে হয়েছিল ১৭ মাস। তিহার জেলে অরবিন্দ কেজরিওয়ালের পাশের সেলেই ছিলেন তিনি। আবগারী দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তিনিও জামিন পেয়েছেন। তার আগে আপ সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করেছিল ইডি। কেজরিয়াওয়ালের গ্রেফতারির পর পরই তিনি জামিন পান। এখনও পর্যন্ত কোনও নেতার বিরুদ্ধে ইডি এবং সিবিআই কোনও প্রমাণ দিতে পারেনি।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications