ইডি-সিবিআই দিয়ে AAP ভাঙার চেষ্টা! বিজেপির 'প্রস্তাব' নিয়ে বিস্ফোরক মণীশ সিসোদিয়া
দিল্লির (Delhi) আবগারি নীতি নিয়ে সিবিআই (CBI) তদন্তের মুখে সেখানকার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। সূত্রের খবর অনুযায়ী, তাঁর গ্রেফতারির সম্ভাবনাো তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন মণীশ সিসোদি
দিল্লির (Delhi) আবগারি নীতি নিয়ে সিবিআই (CBI) তদন্তের মুখে সেখানকার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। সূত্রের খবর অনুযায়ী, তাঁর গ্রেফতারির সম্ভাবনাো তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন মণীশ সিসোদিয়া দাবি করেছেন, বিজেপি (BJP) আপকে (aap) ভাঙার চেষ্টা করছে। এব্যাপারে তাঁকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন এই আপ নেতা।

মণীশ সিসোদিয়ার দাবি
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেছেন, তিনি বিজেপির কাছ থেকে তাদের দলে যোগদানের অফার পেয়েছিলেন। তিনি আরও দাবি করেছেন, বিজেপির তরফে বলা হয়েছিল, তাদের দলে যোগদান করলে সিবিআই ও ইডির মামলা বন্ধ করে দেওয়া হবে। এব্যাপারে করা টুইটে সিসোদিয়া বলেছেন, বিজেপিতে যোগ দেওয়ার চেয়ে তার শিরোচ্ছেদ করা ভাল।
|
মহারানা প্রতাপের বংশধর
সিসোদিয়া বলেছেন, তিনি রাজপুত মহারানা প্রতাপের বংশধর। মাথা কেটে ফেললেও তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করবেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগও করেছেন সিসোদিয়া। এই হই হট্টগোলের মধ্যে মণীশ সিসোদিয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গুজরাত সফরে যোগ দেবেন। জাতীয় রাজধানীর বাইরে এটাই সিসোদিয়ার প্রথম কোনও সফর।

কেজরিওয়ালকে সুযোগ দেওয়া উচিত
অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, মানুষজনের উচিত কেজরিওয়ালকে সুযোগ করে দেওয়া। তিনি বলেছেন, দিল্লি ও পঞ্জাবে আম আদমি পার্টির সরকার বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে যে কাজ করেছে, তা সবাইকে দেখাতে পারবে। তিনি দাবি করেছেন, গুজরাতের মানুষ আপের প্রতি অনুপ্রাণিত। বিজেপি রাজ্য গত ২৭ বছরে কিছুই করেনি বলে দাবি করেছেন তিনি। আপ সূত্রে জানা গিয়েছে, দুদিনের গুজরাত সফরে আপ নেতারা স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি দিতে চলেছেন।

অভিযোগ উড়িয়েছে বিজেপি
বিজেপির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সিসোদিয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন দেশে মুদ্রাস্ফীতি এবং আকাশচুম্বী বেকারত্বের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকারগুলিকে ফেলার চেষ্টা করে যাচ্ছে। কেজরিওয়াল বলেছিলেন সিবিআই-ইডি নিয়ে খেলছে কেন্দ্র। তিনি কেন্দ্রের প্রতি প্রশ্ন করে বলেছিলেন, মানুষ সমস্যা নিয়ে কথা বলতে কার কাছে যাবে? এভাবে চললে কি জাতি এগিয়ে যাবে, প্রশ্ন করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications