এফআইআরে নাম নেই কেন বিজেপি নেতাদের, পুলিসকে আক্রমণ আপ নেতার
দিল্লির হিংসার ঘটনায় ১২৩টি এফআইআর দায়ের করেছে পুলিস। কিন্তু তার একটিতেও বিজেপি নেতার কেন নাম নেই।
দিল্লির হিংসার ঘটনায় ১২৩টি এফআইআর দায়ের করেছে পুলিস। কিন্তু তার একটিতেও বিজেপি নেতার কেন নাম নেই। এই নিয়ে পুলিসের বিরুদ্ধে আক্রমণ শানালেন আপ নেতা সঞ্জয় সিং। কেন উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি নেতাদের নাম দেওয়া হল না তা নিয়ে সরব হয়েছেন তিনি।

এফআইআরে নেই বিজেপি নেতাদের নাম
১২৩টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস। তার একটিতেও কেন বিজেপি নেতাদের নাম নেই এই নিয়ে সরব হয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। কেন বিজেপি নেতাদের নাম এফআইআরে উল্লেখ করা হয়নি এই নিয়ে দিল্লি পুলিসকে আক্রমণ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিসকে। এই চার বিজেপি নেতার মধ্যে কপিল মিশ্রর নামও ছিল। কিন্তু তাদের একজনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিস। উল্টে যে বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন তাঁকে পরের দিনই বদলি করে দেওয়া হয়।

বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য
দিল্লি বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের উস্কানি মূলক মন্তব্য মারাত্মক আকার নিয়েছিল। বিজেপি প্রার্থী কপিল মিশ্র দিল্লির ভোটের ফলাফলের দিন ভারত-পাকিস্তান ম্যাচ হবে বলে মন্তব্য করেছিলেন। এখানেই শেষ নয় শাহিনবাগে মিনি পাকিস্তান হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন এক বিজেপি নেতা। বিরিয়ানি নয় সিএএ বিরোধীদের গুলি খাওয়া উচিত বলে আক্রমণ করেছিলেন আরেক বিজেপি নেতা।

হাইকোর্টে ভর্ৎসনা
এই উস্কানি মূলক মন্তব্যের জন্যই দিল্লির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে প্রকাশ্য মন্তব্য করে দিল্লি হাইকোর্ট। উস্কানি মূলক মন্তব্যের জন্য কেন নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি তানিয়ে দিল্লি পুলিসকে ভর্ৎসনাও শুনতে হয়েছিল। তারপরেই দিল্লি হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার।












Click it and Unblock the Notifications