বিজেপি-কংগ্রেসের সম্মুখ সমর যে রাজস্থানে, সেখানে নীরবে শক্তি বাড়াচ্ছে ‘তৃতীয় শক্তি’ আপ

দিল্লির পর পাঞ্জাবে ঢুকে শাসন কায়েম করতে সমর্থ হয়েছে আম আদমি পার্টি। তারপর মোদী-রাজ্য গুজরাতে প্রবেশ করেও বিজেপির সুবিধা করে দিয়েছে। কংগ্রেসকে ভেঙে আপ বেড়ে ওঠায় বিজেপি বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় ফিরতে পেরেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উড়িয়ে। এবার আপের গন্তব্য রাজস্থান।

আপ প্রবেশে আখেরে লাভ বিজেপির!

আপ প্রবেশে আখেরে লাভ বিজেপির!

প্রশ্ন উঠেছে যে রাজস্থান এতদিন বিজেপি-কংগ্রেসের সম্মুখ সমর দেখে এসেছে, সেখানে কি নীরবে প্রবেশ করে শক্তি বাড়িয়ে আপ হয়ে উঠবে ডিসাইডিং ফ্যাক্টর? সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টি যেভাবে উত্তর ভারত ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে প্রবেশ করছে, তাতে আখেরে লাভ হয়েছে বিজেপির।

বিজেপিই সুবিধা পেয়েছে বেশি

বিজেপিই সুবিধা পেয়েছে বেশি

গোয়া থেকে শুরু করে উত্তরাখণ্ড বিজেপি সুবিধা পেয়েছে। পাঞ্জাবে বিজেপি প্রথম বা দ্বিতীয় শক্তি নয়, আপ সেখানে কংগ্রেসের আড়াআড়ি বিভাজনের সুযোগ নিয়ে তাদের সরিয়ে ক্ষমতা দখল করেছে। হিমাচল প্রদেশে অবশ্য সেরকম সুবিধা করতে পারেনি তারা। বিজেপিকে হারিয়ে কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে।

আম আদমি পার্টি এবার নজর রাজস্থানে

আম আদমি পার্টি এবার নজর রাজস্থানে

এই অবস্থায় আম আদমি পার্টি এবার নজর দিয়েছে বিজেপি ও কংগ্রেসের সম্মুখ সমরের রাজ্য রাজস্থানে। নীরব প্রবেশ করে তারা শক্তি বাড়িয়ে তুলছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি মঙ্গলবার জয়পুরের কেন্দ্রস্থলে 'তিরঙ্গা যাত্রা' করে শক্তি প্রদর্শন করেছে। কেজরিওয়াল এই যাত্রার মাধ্যমে বার্তা দিয়েছে কংগ্রেস ও বিজেপিকে।

রাজ্যে একটি তৃতীয় বিকল্পের দরকার

রাজ্যে একটি তৃতীয় বিকল্পের দরকার

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "অশোক গেহলট এবং বসুন্ধরা রাজে ভালো বন্ধু। তাই সাধারণ মানুষকে একটি সুযোগ দিন। রাজ্যে একটি তৃতীয় বিকল্পের দরকার। তার জন্য আপ এসেছে। এতদিন দ্বিপাক্ষিক রাজনীতি দেখেছে রাজস্থান। এবার তারা ত্রিপাক্ষিক রাজনৈতিক লড়াইয়ের স্বাদ দিতে চান রাজস্থানবাসীকে।

আম আদমি পার্টি মিথ ভাঙতে চায়

আম আদমি পার্টি মিথ ভাঙতে চায়

রাজস্থানের একটা নিয়ম রয়েছে পাঁচ বছর অন্তর শাসক বদল হল। অর্থাৎ পাঁচ বছর কংগ্রেস তার পরবর্তী সময়ে বিজেপি এই রাজ্য শাসন করে। এই ঐতিহ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। এবার সেখানে প্রবেশ করে আম আদমি পার্টি এই চিত্রের বদল ঘটাতে চায়। মিথ ভাঙতে চায় তারা।

রাজস্থানে ফায়দা লুটতে চাইছে আপ

রাজস্থানে ফায়দা লুটতে চাইছে আপ

এখানে উল্লেখ্য রাজস্থানে বর্তমান শাসক ও বিরোধী দলে অন্তর্কলহ রয়েছে। পাঁচ কংগ্রেসে যেমন অশোক গেহলট বনাম শচীন পাইলটের লড়াই রয়েছে, তেমনই বিজেপিতে বসুন্ধরা রাজের বিরুদ্ধ গোষ্ঠী সক্রিয়। এই সুযোগ কাজে লাগিয়ে আম আদমি পার্টি ফায়দা লুটতে চাইছে রাজস্থানের নির্বাচনে।

কার সুবিধা হয়- কংগ্রেস না বিজেপির

কার সুবিধা হয়- কংগ্রেস না বিজেপির

আম আদমি পার্টি এ বছরের শেষে রাজস্থান বিধানসভা নির্বাচনে ২০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে। রাজস্থান দখলের লক্ষ্যমাত্রা নিয়ে তৃতীয় শক্তি হয়ে ওঠার লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন দেখায় আম আদমি পার্টির এই উদ্দেশ্য কতটা পূরণ হয়। আর তাদের প্রবেশে আখেরে কার সুবিধা হয়- কংগ্রেস না বিজেপির!


ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+