AAP Congress Relation: দিল্লি অর্ডিন্যান্স! কংগ্রেসের অবস্থানকে স্বাগত জানাল আপ
AAP Congress Relation: সোমবারে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠক শুরু তার ঠিক একদিন আগে কংগ্রেস দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে আপকে সমর্থন করার কথা জানিয়েছে। অর্থাৎ তারা দিল্লিতে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, তারা কেন্দ্রের অর্ডিন্যান্সকে সমর্থন করছেন না।
কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেছেন, কংগ্রেস মনে করছে আপত সোমবারের বৈঠকে যোগ দেবে। দিল্লির পরিষেবা সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান খুবই স্পষ্ট। কংগ্রেস সেটাকে সমর্থন করবে না।

রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা তাদের দলের প্রতি কংগ্রেসের অবস্থান নিশ্চিত করে বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি টুইট করে বলেছেন, কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতার করার কথা ঘোষণা করেছে। এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ (AAP Congress Relation)।
অন্যদিকে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, সংযুক্ত বিরোধীদের নেতা যথা সময়ে বেরিয়ে আসবেন। তিনি আরও বলেছেন, আপ যেভাবে পটনায় বিরোধীদের সভায় দিল্লি অর্ডিন্যান্সকে ইস্যু করেছিল তা দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত গত ২৩ জুন পটনায় বিরোধীদের বৈঠকের সময়ে দিল্লির অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের অবস্থান অস্পষ্ট ছিল। ফলে বিরোধীদের সভায় এটি অন্যতম বিষয় হয়ে উঠেছিল। সেই সময় অর্ডিন্যান্স নিয়ে দিল্লির সরকারকে সমর্থন না করার জন্য আপ কংগ্রেসের সমালোচনা করার পাশাপাশি জোটে যোগদান নিয়েও হুঁশিয়ারি দিয়েছিল (AAP Congress Relation)।
সেই সময় আপের তরফে বিবৃতি দিয়ে দিল্লির অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের দ্বিধয় প্রশ্ন তোলা হয়েছিল। বলা হয়েছিল কংগ্রেস এই অবস্থান নিলে জোটের অংশ হওয়া তাদের পক্ষে কঠিন হবে (AAP Congress Relation)।
সোমবার ও মঙ্গলবার বেঙ্গালুরুতে অন্তত ২৪ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল দ্বিতীয় বিরোধী সভায় যোগ দিতে চলেছে। ২৩ জুন পটনার সভায় সেখানে হাজির দলের সংখ্যা ছিল ১৫। পটনার সভার মতো বেঙ্গালুরুর সভাতেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications