দিল্লি বিধানসভা ভোটের ‘রিঙ্কি কে পাপাকে’ নিয়ে আপ-বিজেপি তরজা অব্যাহত
দিল্লি বিধানসভা ভোটের ‘রিঙ্কি কে পাপাকে’ নিয়ে আপ-বিজেপি তরজা অব্যাহত
এবার একটি হিট ভোজপুরি গানের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়ক মনোজ তিওয়ারি। এবার দিল্লি বিধানসভা ভোটের আগে এটা নিয়ে জোর তরজা শুরু করলেন নেটিজেনরা।

অনেকেই এরপর দিল্লি বিজেপির ইউনিট প্রধান মনোজ তিওয়ারিকে নিয়ে রসিকতা করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যঙ্গাত্মক সুরে অমেকেই তাকে 'রিঙ্কিয়া কে পাপা' বলে দাগিয়ে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিভিন্ন সময়ে ৮ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের এই নেতার বিরুদ্ধে এই প্রসঙ্গ টেনে আক্রমণ করেন।
এবার এই পরিস্থিতি মোকাবিলা করতে ভারতীয় জনতা পার্টি রবিবার 'রিঙ্কিয়া মিথ্যা কথাটি উন্মোচন করেছে' নামে একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করে। যাতে কেজরিওয়ালের উপর তোপ দেগে পরিষ্কার জল সরবরাহে দিল্লি সরকারের ব্যর্থতা সামনে আনার চেষ্টা করে।
সম্প্রতি কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে দিল্লি বিজেপি প্রধান সম্পর্কে কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা হলে হলে আপ প্রধান বলেন, “ উনি খুব ভালো গান করেন, ভালো নাচও করেন। আপনি দেখেছেন ওনাকে নাচতে ?” পাশাপাশি তিনি আরও বলেন, “ আমি কিন্তু ওনার প্রশংসা করছি। সবার রিঙ্কি কে পাপাকে দেখা উচিত।”












Click it and Unblock the Notifications