আধার কার্ড ছাড়া এবার না বানানো যাবে প্যান কার্ড, না দেওয়া যাবে আয়কর রিটার্ন
প্যান কার্ড বানানো এবং আয়কর রিটার্ন জনা দেওয়ার জন্য এবার বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। আজ সংসদে এই প্রস্তাব এনেছে সরকার।
নয়াদিল্লি, ২১ মার্চ : প্যান কার্ড বানানো এবং আয়কর রিটার্ন জনা দেওয়ার জন্য এবার বাধ্যতামূলক করা হবে আধার কার্ড। আজ সংসদে এই প্রস্তাব এনেছে সরকার। [বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করা হল মহিলাদের]
অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ১ জুলাই থেকে যদি কোনও প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত না থাকে তাহলে তাকে বাতিল বলে গণ্য করা হবে। [আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের]

তাই আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে তাড়াতাড়ি আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে আধারের আবেদন জানান। [হ্যাকারদের বুড়োআঙুল দেখিয়ে এবার লুকিয়ে রাখুন আপনার আধার কার্ডের তথ্য!]
সরকার ইতিমধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ১ এপ্রিল থেকে পূর্বশর্ত অনুযায়ী ইপিএফ (এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্ট খুলতে হলেও আধার পরিচয় পত্র দিতে হবে। [আধার কার্ড নেই? তাহলে এই ৭ কাজ আপনি করবেন কী করে?]
উল্লেখ্য কিছুদিন আগেই, গরিব মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অন্তর্গত প্রকল্প অনুযায়ী বিপিএলের অধীনে থাকা মহিলারা এই সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications