Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০ বার বিয়ের পিঁড়িতে বসেও অবিবাহিত! বিহারের মহিলার অদ্ভুত ঘটনায় বিস্মিত সকলেই

কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধা আছে, তা নাকি ঈশ্বর ঠিক করে দেন। তবে একবার দুবার নয় ২০ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া! তাও আবার মাত্র ৩০ বছর বয়সে। না এটা কোনও সিনেমা বা সিরিয়ালের অভিনেত্রীর জীবন কাহিনী নয় বরং বাস্তব। বিহারের পাটনায় সামনে এল এমনই এক চমকপ্রদ ঘটনা। আর যা প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।

৩০ বছর বয়সী এক মহিলা এরই মধ্যে ২০ বার বিয়ে করেছেন বলে দাবি! কিন্তু আবার এতবার বিয়ে করেও মহিলা এখনও অবিবাহিত। এই অদ্ভুত ঘটনা চমকে দিয়েছে সবাইকেই। ভারতীয় সংস্কৃতিতে মনে করা হয় বিয়ে সাত জন্মের বন্ধন। শুধুমাত্র এই জীবন নয়, পরজনমেও সেই বন্ধন অটুট থাকে বলে মনে করা হয়। কিন্তু ভারতীয় রীতিনীতির সেই নিয়মকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন এই মহিলা। তাও আবার একবার নয়, ২০ বার!

marriage


সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই মহিলার একটি বক্তব্য। যেখানে তিনি দাবি করেছেন, তিনি ২০ বার ২৯ জন পুরুষকে বিয়ে করেছেন। এঁদের মধ্যে কিছু ব্যক্তি পরলোক গমন করেছেন। আবার অনেকে তাঁকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। তবে ওই মহিলার কতজন স্বামী মারা গেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এদিকে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। কিছু নেটিজেন সরাসরি প্রশ্ন তুলেছেন মহিলার ব্যক্তিগত জীবন নিয়ে। আবার অনেকে এটিকে মিথ্যে কথা বলে মহিলার গল্প বিশ্বাসই করতে চাননি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+