মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গায়ে আগুনের চেষ্টা 'ধর্ষিতা'র! চাঞ্চল্য

রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে পরিবার-সহ আত্মহত্যার চেষ্টা এক মহিলার। অভিযোগ, বিজেপি বিধায়ক তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে পরিবার-সহ আত্মহত্যার চেষ্টা এক মহিলার। অভিযোগ, বিজেপি বিধায়ক তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গায়ে আগুনের চেষ্টা ধর্ষিতার! চাঞ্চল্য

তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত শাসকদলের এক বিধায়ক ও দলবল। অভিযোগ নিয়ে, গত একবছর ধরে বিভিন্ন জায়গায় গিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ এক মহিলার। অভিযুক্তদের গ্রেফতার করা হোক। না হলে তিনি আত্মহত্যা করবেন। এমনটাই হুমকি দিলেন উত্তর প্রদেশের লখনৌর এক মহিলা। পুরো ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী বাসভবনের বাইরে।

মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি নিয়ে গিয়েছিলেন। কিন্তু কোনও ফল মেলেনি বলে অভিযোগ। অভিযোগ দায়ের করার পর থেকে হুমকির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা।

এক সপ্তাহের মধ্যে এই ধরনের এটি দ্বিতীয় ঘটনা। ৪ এপ্রিল ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লখনউ-এর ৫ কালিদাস মার্গের ভাসভবনের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অপর এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+