ট্রেন থেকে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা কলকাতার যাত্রীর! দেখুন ভাইরাল ভিডিও
ট্রেন থেকে পড়ে গিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেলেন কলকাতার এক যাত্রী। ঘটনাটি ওড়িশার ঝাড়সুগুদা রেল স্টেশনের।
ট্রেন থেকে পড়ে গিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেলেন কলকাতার এক যাত্রী। ঘটনাটি ওড়িশার ঝাড়সুগুদা রেল স্টেশনের। মঙ্গলবার ঘটনাটি ঘটে। আহত যাত্রীর নাম রাজেশ তালোয়ার। হাওড়া থেকে সম্বরপুর যাওয়ার জন্য উঠেছিলেন তিনি। ছবি দেখা যাচ্ছে ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি দরজার হাতল ধরে ট্রেনে উঠতে যান। কিন্তু হাত ফসকে গিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁক গলে পড়ে যান। তবে সেই দুর্ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ট্রেন ঝাড়সুগুদা স্টেশনে থামার পর চা খাওয়ার জন্য নেমেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন চলতে শুরু করার পর তিনি উঠতে যান। কিন্তু হাত ফসকে যায় তাঁর। প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে দিয়ে গলে যান। রেললাইন ও স্টেশনের মধ্যে যে ফাঁক রয়েছে তার মধ্যেই পড়েছিলেন তিনি। যদিও স্টেশনে থাকা যাত্রীদের চিৎকারে ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রকাশিত খবর অনুযায়ী, রাজেশ তালোয়ারকে উদ্ধার করা হয় এবং ওই ট্রেনেই তুলে দেওয়া হয়। তাঁর কোন ধরনের আঘাত লেগেছে তা জানা যায়নি।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে স্টেশনে থাকা যাত্রী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাত্রীকে ধরে ফেলেছিলেন।
#WATCH: A man survives after he fell on the tracks through the gap between the platform and the train at the Jharsuguda railway station while trying to board a moving train. (18-06) #Odisha pic.twitter.com/sz9wIYDN0z
— ANI (@ANI) June 20, 2019
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications