রাজধানীতে আত্মঘাতী বিমানসেবিকা, অভিযোগের আঙুল স্বামীর দিকে
দিল্লিতে আত্মঘাতি হলেন এক বিমানসেবিকা। তার পরিবারের অভিযোগ তার স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিত।
দিল্লিতে রহস্য মৃত্যু ঘটেছে এক বিমানসেবিকার। জানা গিয়েছে তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগের নিশানা অবশ্য তাঁর স্বামীর দিকে। তাদের দাবি স্বামী নিয়মিত তাঁকে পণের জন্য চাপ দিতেন।

চল্লিশোর্ধ ওই বিমান সেবিকার নাম আনিসিয়া বাত্রা। এক জার্মান উড়ান সংস্থায় কাজ করতেন। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গেই দক্ষিণ দিল্লির হৌজ খাস এলাকায় থাকতেন তিনি। শুক্রবার ওই ঘটনার পর আনিসিয়ার স্বামীই তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশের কাছে এই আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। আনিসিয়ার পরিবারের দাবি তাঁর স্বামী আনিসিয়ার উপর নিয়মিত পণের জন্য চাপ দিতেন। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতি হয়েছেন তিনি। যদিও আনিসিয়ার স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি অবশ্য জানিয়েছেন তাঁদের মধ্যে প্রায়দিনই ঝগড়া লেগে থাকত। তাঁর দাবি তাদের দুজনের মধ্যে সামঞ্জস্য়ের অভাব ছিল। শুক্রবারও দুজনের মধ্যে এক চোট ঝগড়া হয়। আত্মঘাতি হওয়ার আগে আনিসিয়া স্বামীকে একটি মোবাইল বার্তায় তাঁর শেষ সিদ্ধান্তের কথাও জানিয়ে ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে। আনিসিয়ার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার স্বামী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications