মাঝ আকাশে পাখির ধাক্কা, ক্ষতিগ্রস্ত আকাসার বিমান
দিল্লিগামী আকাসার একটি বিমানে লাগল পাখির ধাক্কা। ঠিক আকাশে ওড়বার সময় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল বেলা এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ওই বিমানটির নম্বর ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। এটি চালায় নতুন লঞ্চ করা বিমান সংস্থা আকাশা এয়ার। সেটি মাটি থেকে ১৯০০ ফুট উঁচুতে পাখির ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন।

কী জানিয়েছে ডিজিসিএ?
ডিজিসিএ জানিয়েছেন যে, "আজ আকাসা বি ৭৩৭-৮(ম্যাক্স) এয়ারক্রাফট ভিটি-ওয়াইএএফ যেটি কিউ-পি ১৩৩৩ নামক বিমানটি চালনা করছিল সেটি যাচ্ছিল আহমেদাবাদ থেকে দিল্লির পথে। ওই যাবার পথেই পাখির সঙ্গে এর ধাক্কা লাগে। তখন বিমানটি ১৯০০ ফুট উচুতে ছিল। বিমানটি মাটিতে নামার পর সেটিতে প্রচুর ক্ষত দেখা যায়।"

যান্ত্রিক ত্রুটি
গত মাসেই আকাসার একটি বিমান যা আহমেদাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল সেটি টেকনিক্যাল ফল্টের জন্য বাতিল হয়। এর ফলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছিল চেক ইন কাউন্টারে। কারণ যাদের ওই বিমানে যাবার কথা ছিল তাঁরা বিকল্প বিমানের দাবি করেন, যা খুব স্বাভাবিক।
আকাসা কিউপি ১৩৩২ ছাড়ার কথা ছিল রাত ৯.৫৫ মিনিটে। বিমান তারপর সময় পরিবর্তন করে করা হয় রাত ১০.৫৫ মিনিট। এক যাত্রী অভিযোগ করেন, বিমান সংস্থা বলেছিল তাঁরা একই সময়ে ছাড়বে। কিন্তু হয়নি। সংস্থা আমাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করেনি। টাকা ফেরত দেবার কথা ছিল, কিন্তু তার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায়। এভাবে কীভাবে সম্ভব?"

কী বলেন বিমান সংস্থার এক কর্তা?
এরপর বিমান সংস্থার এক কর্তা বলেন যে যান্ত্রিক ত্রুটির জন্য বিমান বাতিল করা হয়। সেটিকে মাটিতে রেখে সমস্ত দিক দেখা হচ্ছে। যাত্রীদের বলা হয়েছে হয় আপানদের পুরো টাকা ফেরতের জন্য একদিন অপেক্ষা করতে হবে না হলে আলাদা থাকা , খাওয়ার ব্যবস্থা করে থেকে গিয়ে তারপর বিমান ঠিক হলে সেটা করে নিজেদের জায়গায় চলে যেতে হবে।"'

আকাসা
রাকেশ ঝুনঝুনওয়ালার মালিকানাধীন ভারতীয় স্টার্টআপ আকাসা এয়ার মুম্বই এবং আহমেদাবাদের মধ্যে তাদের প্রথম কমার্শিয়াল বিমান চালু করেছিল। ২২ জুলাই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং 'MoS' জেনারেল বিজয় কুমার সিং এর উদ্বোধন করেছিলেন। প্রথম পর্যায়ে, আকাসা এয়ার, যার এয়ারলাইন কোড হল 'QP', আজ ৭ অগাস্ট, ২০২২ তারিখে মুম্বই এবং আহমেদাবাদের মধ্যে ২৮টি সাপ্তাহিক ফ্লাইট দিয়ে কাজ শুরু করে।












Click it and Unblock the Notifications