গরু চোর সন্দেহে গণধোলাই, বিহারে মৃত ৩২ বছরের যুবক

গরু চোর সন্দেহে গণধোলাই, বিহারে মৃত ৩২ বছরের যুবক

সদ্য বিজেপির হাত ধরে ফের বিহারের ক্ষমতায় ফিরেছেন নীতীশ কুমার। এদিকে ভোট পর্ব মেটার একমাস কাটতে না কাটতেই ফের একাধিক ইস্যু ক্রমেই জলঘোলা বাড়ছে গোটা বিহারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশব্যাপী ক্রমেই বেড়েছে গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা। এমনকী বিনা অপরাধে প্রাণ গিয়েছে অনেক নিরপরাধ মানুষেরও। এদিকে এই তালিকা যে বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষ স্থানে থাকবে তা বলাই বাহুল্য। এবার একই চিত্র দেখা গেস বিহারেও।

গরু চোর সন্দেহে গণধোলাই, বিহারে মৃত ৩২ বছরের যুবক

সূত্রের খবর, বুধবার বিহারের রাজধানী পাটনার কাছে গরু চুরির অভিযোগে গণধোলাইয়ের চোটে প্রাণ হারালেন ৩২ বছরের এক ব্যক্তি। মৃতের নাম মহম্মদ আলমগির। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মঙ্গলবার রাত তিনটে নাগাদ পাটনার ফুলওয়ারিশরিফে একটি গোশালার কাছে মোষের দড়ি খুলতে দেখা যায় তাকে। তখনই তাকে পাকড়াও করে বেশ কিচু লোকজন। গরুর চুরির উদ্দেশ্যেই তিনি সেখানে ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ করা হয়। চলে বেধরক মারধর।

অবশেষে আশঙ্কাজনক অবস্থায় আলমগিরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে ওই ব্যক্তির গরু চুরির উদ্দেশ্য ছিল কী ছিল না তা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও গণপিটুনির বিরুদ্ধে সরব হচ্ছেন প্রত্যেকেই। এদিকে আলমগিরের সঙ্গে আরও এক জন ছিলেন বলে খবর। মারমুখী জনতাকে দেখে সেখান থেকে চম্পট দেন তিনি। মুখ পুড়েছে নীতীশ সরকারেরও। এদিকে গণপিটুনির ঘটনা যুক্ত থাকার অভিযোগে ছ’‌ জনের নাম দায়ের হয়েছিল বলে জানায়। এদিন সকালের তাদের সকলকেই গ্রেফতার করেছে বিহার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+