শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও করোনাকে হারিয়ে সুস্থ হলেন ৯২ বছরের বৃদ্ধা

শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও করোনাকে হারিয়ে সুস্থ হলেন ৯২ বছরের বৃদ্ধা

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনাকে জব্দ করলেন ৯২ বছরের বৃদ্ধা। পুণের বাসিন্দা বৃদ্ধা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুণের লাভালের সিম্বায়োসিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। সেখানেও সুস্থ ছিলেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও করোনাকে হারিয়ে সুস্থ হলেন ৯২ বছরের বৃদ্ধা

হাসপাতালের সিইও ডাক্তার বিজয় নটরাজন জানিয়েছেন ৯২ বছরের এই বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক মাস আগেই স্ট্রোেক আক্রান্ত হয়েছিলেন। তারপরেই পক্ষাঘাত হয়েছিল তাঁর। হুইলচেয়ারেরই চলাফেরা করতেন বৃদ্ধা। তারপরেও করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। এবং করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন। এদে প্রবীণ এবং বৃদ্ধরাও যে করোনা সংক্রমণ থেকে বাঁচতে পারেন তাঁর নজির তৈরি হয়েছে।

এর আগে ইতালির এক ১০৩ বছরের বৃদ্ধা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। সেই খবরও ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে। মৃত্যু মিছিল চলা ইতালিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছিলেন ১০৩ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+