একযোগে করোনা আক্রান্ত আইআইটি রুরকির ৯০ জন পড়ুয়া, ৫টি হস্টেল সিল করল কর্তৃপক্ষ

একযোগে করোনা আক্রান্ত আইআইটি রুরকির ৯০ জন পড়ুয়া, ৫টি হস্টেল সিল করল কর্তৃপক্ষ

দৈনিক আক্রান্তের নিরিখে রোজই নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ, শিল্প থেকে বিনোদন করোনার হাত থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। এদিকে এরই মাঝে গোটা দেশে টিকাকরণ নিয়েও শুরু হয়েছে নতুন দোলাচল। এমতাবস্থা এবার উত্তরাখণ্ডের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) রুরকির ৯০ জন পড়ুয়া একসাথে করোনা আক্রান্ত হলেন বলে জানা যাচ্ছে। বৃহঃষ্পতিবার একথা জানান আইআইটি রুরকির মুখপাত্র সোনিকা শ্রীবাস্তব।

একযোগে করোনা আক্রান্ত আইআইটি রুরকির ৯০ জন পড়ুয়া, ৫টি হস্টেল সিল করল কর্তৃপক্ষ

আক্রান্তরা সকলেই হরিদ্বারের স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানা যাচ্ছে। বর্তমানে তাদের প্রত্যেককেই আইআইটি রুরকির ক্যাম্পাসের ভিতরেই গঙ্গা হস্টেলে রাখা হয়েছে বলে খবর। এই হস্টেলটিকেই বর্তমানে জরুরি ভিত্তিতে করোনা সেন্টারেও পরিণত করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে ক্যাম্পাসের মধ্যে থাকা আরও পাঁচটি হস্টেল 'সিল’ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে৷ তবে অনলাইন ক্লাস চালু রয়েছে। এদিকে একযোগে ৯০ জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ দানা বেঁধেছে অভিভাবক থেকে শুরু করে হস্টেলের অন্যান্য আবাসিকদের মধ্যেও।

এদিকে গত বুধবার উত্তরাখণ্ডে নতুন করে ১ হাজার ১০৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ বৃহঃষ্পতিবারও তা খানিকটা কমে দাঁড়ায় ৭৮৭। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮ জন। অন্যদিকে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৮০২ জন। যদিও কাল সারাদিনে সুস্থ হয়েছেন প্রায় ৬২ হাজার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+