#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা
সারা দেশের মোট ৫ লক্ষ ১৯ হাজার ৬৭৭জনের উপরে সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলছে Inshorts এর সমীক্ষা
মঙ্গলবার রাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট নিষিদ্ধ করা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছেন যে মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার সমস্ত বাজার চলতি নোট বাতিল করা হল। কালো টাকা ও জাল টাকা রোধে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ
৫০০ ও ১ হাজারের নোট বাতিল! এই সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পান এই প্রতিবেদনে
বিরোধী কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল কংগ্রেস সকলে কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে অনৈতিক ও হঠকারি বলে আখ্যা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সিদ্ধান্তকে 'কালা কানুন' বলে টুইটারে তোপ দেগেছেন।
এর আগে ১৯৪৬ ও ১৯৭৮ সালেও নোট বাতিল হয়েছিল, জেনে নিন ইতিহাস
৫০০ ও ১ হাজারের মোট ২৩০০ কোটি নোট বদলাতে ব্যাঙ্কগুলি আদৌও সক্ষম তো?
তবে বেসরকারি নিউজ অ্যাপ্লিকেশন সংস্থা Inshorts এর সমীক্ষা জানাচ্ছে, দেশের ৮২ শতাংশের বেশি মানুষ কেন্দ্রের এই আকষ্মিক সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। অসুবিধা হলেও স্বাগত জানিয়েছেন।
কেন্দ্রের তরফে বারবারই বলা হয়েছে, আমজনতার সাময়িক কিছুদিন কষ্ট হবে ঠিকই তবে আগামিদিনে এতে লাভবান হবেন তারাই। কালো টাকা গচ্ছিত রয়েছে যাদের কাছে, তারা হয় সমস্ত টাকা ব্যাঙ্কে রেখে বেশি পরিমাণে আয়কর দেবেন আর নয়ত তাদের সমস্ত টাকাই মূল্যহীন হয়ে যাবে।
আর এই প্রসঙ্গেই দেশের অধিকাংশ মানুষের বক্তব্য, একটু আগাম জানিয়ে ঘোষণা করলে ভালো হতো ঠিকই তবে তাতে কালো টাকা গচ্ছিতকারীরা সাবধান হয়ে যেত। বরং যা হয়েছে তাতে সাধারণ মানুষের খুব বেশি অসুবিধা হবে না। বরং চাপ তাদের উপরে যারা বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছেন।
সারা দেশের মোট ৫ লক্ষ ১৯ হাজার ৬৭৭জনের উপরে সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলছে Inshorts এর সমীক্ষা
৫০০ ও ১ হাজার টাকার Note Ban কি আপনি সমর্থন করেন?

আপনার কি মনে হয় কেন্দ্র সরকার কালো টাকা রোধে তৎপরতা দেখাচ্ছে?

আপাতত এটিএম থেকে মাত্র ২ হাজার টাকা প্রতি কার্ডে প্রতিদিন তোলা যাওয়ার সিদ্ধান্তকে কি আপনি সমর্থন করেন?

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications