দিল্লির ৮০ শতাংশ নির্মাণ-ই বেআইনি, পুরো দিল্লি ভেঙে ফেলবেন? বিজেপিকে প্রশ্ন কেজরিওয়ালের
দিল্লির ৮০ শতাংশ নির্মাণ-ই বেআইনি, পুরো দিল্লি ভেঙে ফেলবেন? বিজেপিকে প্রশ্ন কেজরিওয়ালের
বেশ কিছুদিন ধরেই দিল্লিতে অবৈধ নির্মাণ বুলোডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে দিল্লির বিজেপি শাসিত পুরসভাগুলি৷ এ নিয়ে আগেও বিরোধিতায় সুর চড়িয়েছে আম আদমী পার্টি৷ এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি দলের উদ্দেশ্য প্রশ্ন তুললেন, দিল্লির ৮০ শতাংশ নির্মাণ-ই বেআইনি, পুরো দিল্লি ভেঙে ফেলবেন? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের সঙ্গে জাতীয় রাজধানীতে তার বাসভবনে মিউনিসিপ্যালিটির দখল বিরোধী অভিযান নিয়ে বৈঠক করেছেন।

কী বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী?
এদিন বৈঠকে জাতীয় রাজধানী শহরে জগাখিচুড়ি এবং বেআইনি সম্পত্তির জন্য এমসিডিতে বিজেপির ১৫ বছরের শাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অরবিন্দ। সোমবার তিনি বলেছেন, দিল্লি পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি। দিল্লির ৮০ শতাংশেরও বেশি নির্মাণকে বেআইনি বলা যেতে পারে এবং দখল করা যায়। তার মানে কি আপনি দিল্লির ৮০ শতাংশ ধ্বংস করবেন? একটি অনলাইন ব্রিফিংয়ে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অরবিন্দ। সম্প্রতি বুলডোজার নিয়ে বেশ কিছু বেআইনি দোকান-বাড়ি ভাঙার কাজ করছে এমসিডি। অরবিন্দের আরও অভিযোগ, 'এমনকি যদি লোক কাগজপত্রও দেখায় যে কাঠামোটি অবৈধ নয়, তারা (বিজেপি শাসিত এমসিডি) কাগজগুলিও পরীক্ষা করেছে না৷' তিনি বলেছিলেন।

দিল্লি সব অবৈধ নির্মাণ ভাঙা হলে তা ভারতের সবচেয়ে বড় ধ্বংসলীলা হবে!
এমসিডির নিন্দা করে কেজরিওয়াল আরও বলেন, যদি বুলডোজারগুলি দিল্লিতে ৬৩ লক্ষ লোকের দোকান এবং বাড়িগুলি ভেঙে দেয় (যা বেআইনি বলে বিবেচিত হয়) তবে এটি স্বাধীন ভারতে 'সবচেয়ে বড় ধ্বংস' হবে। দলটি যেভাবে দখল বিরোধী অভিযান চালানোর নামে বুলডোজার দিয়ে ভাঙার কাজ করছে হচ্ছে তার সঠিক নয়। তিনি আরও বলেন, প্রায় ৫০ লাখ লোক অননুমোদিত কলোনিতে ১০ লাখ 'ঘুগি'তে থাকে এবং এমন লাখ লাখ লোক রয়েছে যারা বাড়ি পরিবর্তন করেছে বা এমন কিছু করেছে যা মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নকশা দেখে বেআইনি চিহ্নিত করতে গেলে ৬৩ লক্ষ মানুষের বাড়ি এবং দোকানে বুলডোজার চালাতে হবে৷ এবং স্বাধীন ভারতে এটাই হবে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ।

আম আদমী পার্টিও অবৈধ নির্মাণকে সমর্থন করে না!
যদিও তিনি একই সঙ্গে জুড়ে দিয়েছেন যে, আম আদমি পার্টিও দখলদারিত্বের বিরুদ্ধে এবং দিল্লিকে সুন্দর দেখতে চায়। তবে ৬৩ লক্ষ মানুষের বাড়িঘর এবং দোকান ভাঙা সহ্য করা হবে না। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে আম আদমী পার্টি এই দখল জনিত সমস্যা সমাধান করবে এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী লোকেরা সঠিক মালিকানা ও অধিকার পাবে।












Click it and Unblock the Notifications