২৪ ঘণ্টায় ৭০০ কিমি পথ পাড়ি! তাতেও হল না শেষ রক্ষা, ১০ মিনিটের জন্য নিট হাতছাড়া সন্তোষের
২৪ ঘণ্টায় ৭০০ কিমি পথ পাড়ি! তাতেও হল না শেষ রক্ষা, ১০ মিনিটের জন্য নিট হাতছাড়া সন্তোষের
করোনা সঙ্কটের মাঝেই জয়েন্টে এন্ট্রান্সে ভোগান্তির শেষ নেই পরীক্ষার্থীদের। জয়েন্ট এন্ট্রাসের মেইন পরীক্ষা হয় ১লা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপশি মেডিক্যালের জন্য নিট পরীক্ষা হ ১৩ই সেপ্টেম্বর রবিবার। অন্য়ান্যবারের মতো এবারেরও নিট পরীক্ষার বেশিরভাগ কেন্দ্রই পড়েছিল কলকাতায়। পরীক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে পূর্ব নির্বারিত লকডাউন বাতিল করা হলেও শেষ রক্ষা হল না। মাত্র ১০ মিনিট দেরি হওয়ায় নিট পরীক্ষায় বসতে পারলেন বিহারের এক পরীক্ষার্থী।

সূত্রের খবর ২৪ ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে বিহারের দ্বারভাঙা থেকে কলকাতা পৌঁছেছিলেন সন্তোষ কুমার যাদব নামে ওই ছাত্র। পর্যাপ্ত ট্রেন না থাকায় গোটা পথ বাসেই আসেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। শনিবার বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘ পথের ধকল সামলে যখন তিনি ধর্মতলায় এসে পৌঁছান তখন ঘড়িতে বাজে ১টা।
এদিকে তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল বিধাননগরে। বাস থেকে নামা মাত্রই ধর্মতলা থেকে ট্যাক্সই ধরে কোনোরকমে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান তিনি। তখনই দেখেন ১টা ৪০শের কাঁটা পার করেছে ঘড়ির কাঁটা। এদিকে পরীক্ষার রিপোর্টিং টাইম ছিল ১.৩০। ফলে তাকে পরীক্ষা কেন্দ্রের গেটেই আটকে দেন নিরাপত্তারক্ষীরা। অনেক অনুরোধ উপরোধ করেও কাজ হয়নি বলে জানান সন্তোষ। এদিকে পরীক্ষা শুরু কথা ছিল দুপুর ২টো। কিন্তু নিয়মের বেড়াজালে কার্যত নষ্ট হয়ে যায় বিহারের মেধাবী ওই পড়ুয়ার গোটা একটা বছর।












Click it and Unblock the Notifications